Archives
now browsing by author
দেহের ব্যাকটেরিয়া ও জীবাণু বুঝতে পারে কখন মৃত্যু ঘটতে পারে


নতুন এক গবেষণায় বলা হয়েছে, মানুষের দেহে থাকা ব্যাকটেরিয়ার মাধ্যমে ফরেনসিক বিজ্ঞানীরা মৃত্যুর সময় এবং অপরাধ বিষয়ক অন্যান্য তথ্য সংগ্রহ করতে পারেন। কোনো মানুষ জরায় আক্রান্ত হওয়ার পর ফরেনসিক বিশেষজ্ঞরা মানুষটির আয়ু সম্পর্কে ধারণা পেতে পারেন। সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের গবেষকরা জীবাণুর বসবাসের স্থান হিসাবে মানুষের দেহের অবস্থা, ব্যাকটেরিয়া এবং জীবাণুকে বিশ্লেষণ করতে শুরু করেছেন। মৃতদেহের পোস্টমর্টেমের মাঝে এই গবেষণা চালানো হচ্ছে। জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসের নাথান এইচবিস্তারিত পড়ুন
‘মাশরাফি–সাকিব যা বলে সেটাই হয়’


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর দল নির্বাচন নিয়ে নানা সমালোচনা চলছে চারদিকে। সমালোচনার তির বেশির ভাগই ছুটে যাচ্ছে দলের ‘সর্বেসর্বা’ কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলছেন ভিন্ন কথা। তাঁর কথা, কোচ নন, বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসানের মত অনুযায়ী দল নির্বাচন হয়। দলের সঙ্গে যোগ দিতে কাল রাতে নিউজিল্যান্ডে রওনা হওয়ার কথা নাজমুলের। গতকাল বিকেলে গুলশানে নিজবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন


কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্বামী মুছা মিয়ার দায়ের কোপে সাহারা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের বরাত পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্বামী মুছা মিয়া ও স্ত্রী সাহারা বেগমের মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া চলছিলো। সোমবার সন্ধ্যায় দুই জনের মধ্যে ঝগড়া শুরু হলে স্বামী মুছা মিয়া ক্ষিপ্ত হয়ে দা দিয়েবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়ার সৈকতে ছড়িয়ে পড়ছে মলমূত্র


অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে শুরু হয়েছে নতুন এক সমস্যা। সেখানকার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোতে বিষ্ঠা ছড়িয়ে পড়েছে। আর জনস্বাস্থ্যের প্রতি এই হুমকির জন্য মেলবোর্ন শহরের আশেপাশে মোট ৩৬টি সৈকতের মধ্যে ২১টিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে দেশটির পরিবেশ রক্ষা দফতর। এই দুষিত পানির মধ্যে রয়েছে নানা ধরনের জীবাণু। এসব জীবাণু বিশেষভাবে শিশু কিংবা বয়োবৃদ্ধদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। সমস্যাটা শুরু হয়েছে আবহাওয়ার কারণে। অস্ট্রেলিয়াতে এখন ঝড়ের মৌসুম। ঝড়ের সময়বিস্তারিত পড়ুন
প্রাকৃতিক কাজ সারতে গিয়েও মোবাইল ঘাঁটেন? তাহলে এই খবর অবশ্যই পড়ুন


অবসর সময় মানেই মোবাইলে গেমস খেলা, গান শোনা বা চ্যাট করা। এমনও অনেকে আছেন যাঁরা হয়তো বাথরুমেও মোবাইল নিয়ে যাওয়াটা অভ্যাস করে ফেলেছেন। মোবাইল ছাড়া এক মুহূর্তও কাটানো অনেকের কাছেই কঠিন। কারো সত্যিই নিজের পেশার জন্য প্রতি মুহূর্তে মোবাইল ফোনটি কাছে রাখা প্রয়োজন, কারো ক্ষেত্রে এটা আবার অভ্যাস হয়ে গিয়েছে। অবসর সময় মানেই মোবাইলে গেমস খেলা, গান শোনা বা চ্যাট করা। এমনও অনেকে আছেন যাঁরা হয়তো বাথরুমেও মোবাইল নিয়ে যাওয়াটা অভ্যাসবিস্তারিত পড়ুন
ধূসর রেকর্ড নিয়েই শুরু মাশরাফিদের টি-টোয়েন্টি যাত্রা


নেলসন বেশি সুন্দর নাকি নেপিয়ার? উত্তর আলোচনাসাপেক্ষ। নিউজিল্যান্ডের দুই শহরকেই যাঁরা খুব ভালো করে দেখেছেন, আলোচনাটা তাঁদের জন্য। সিদ্ধান্ত নেওয়ার ভারও তাঁদের। একজন ক্রিকেট-পর্যটক হিসেবে খুব অল্প সময়ের অভিজ্ঞতা সৌন্দর্যের প্রতিযোগিতায় দুটোকেই ‘গোল্ডেন-এ’ দিতে বলে। নেলসন থেকে নেপিয়ারে আসা বাংলাদেশ দলও মোহাচ্ছন্ন। হোটেল সেনিক টে পানিয়া এখানে ক্রিকেটারদের অস্থায়ী ঠিকানা। রুমের বিশাল কাচের জানালার সামনে দাঁড়ালেই দেখা যায় সমুদ্রের নীল জলরাশি, যেটি নেপিয়ার শহরেরই সবচেয়ে বড় অলংকার। অবশ্য নেপিয়ার সম্পর্কে বাংলাদেশবিস্তারিত পড়ুন
কেমন হতে পারে টাইগারদের প্রথম টি২০’র একাদশ, দেখে নিন!


ওয়ানডেতে হোয়াইটওয়াশের স্মৃতি দূরে ঠেলে আগামীকাল নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ প্রথম টি২০ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে চ্যানেল নাইন। ওয়ানডেতে বাজেভাবে হারের পর টি২০ ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগার স্কোয়াডে। প্রথম টি২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে সিরিজে প্রথমবারের মতো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পেসার রুবেল হোসেনের। শোনা যাচ্ছে, টেস্টে অভিষেক হতে পারে তাসকিনের। এছাড়া তানভীর হায়দারের জায়গারবিস্তারিত পড়ুন
এখনো নেভেনি আগুন, ধসে পড়েছে মার্কেটের একাংশ


রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। দমকল বাহিনীর ২২টি ইউনিট সাত ঘণ্টা ধরে নিরলস চেষ্টা করলেও এখনো আগুন নেভাতে পারেনি। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। পানি সংকটে আগুন নেভাতে দেরি হচ্ছে। সকাল সোয়া নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল। গতকাল রাত আড়াইটার দিকে ডিসিসি মার্কেটে আগুন লাগে। পাশের কাঁচাবাজার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে আগুন কসমেটিকসের দোকান হয়ে ডিসিসি মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়েবিস্তারিত পড়ুন
রাজধানীতে ভয়াবহ আগুন, সাড়ে ৫ ঘণ্টা ধরে পুড়ছে ডিসিসি মার্কেট


রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে মার্কেটের একাংশ ধসে পড়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা করেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিভিন্ন স্থানে আগুনের ছোট ছোট কুণ্ডলী দেখা যাচ্ছে। এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হয়। এতে ডিসিসি মার্কেটের প্রায় ৭ থেকে ৮শ দোকান পুড়ে গেছে বলে জানানবিস্তারিত পড়ুন
সরকারি কাজে দুর্নীতি, এবার রেল সেতুর স্লিপারে বাঁশ!


শিরোনামটি দেখে প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। বিভিন্ন স্থাপনায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের খবর প্রকাশ হলেও এবার দেখা গেলো রেল সেতুর স্লিপারে রড বা পাতের বদলে ব্যবহার করা হয়েছে বাঁশের ফালি। সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার ২০৬নং মনু রেলসেতুর কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়া স্লিপারের সংস্কার কাজে লাগানো হয়েছে বাঁশ। রেল সূত্রে জানা গেছে, সেতুটির ওপর দিয়ে ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। সেতুটি সরকারেরবিস্তারিত পড়ুন













