Archives
now browsing by author
একটু পরে রংপুর রাইডার্সের মুখোমুখি খুলনা টাইটান্স


বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল-এর আজ বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। বিপিএলের চতুর্থ আসরটি এবার শুরু থেকেই বেশ জমজমাট হয়ে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলোর মধ্যে। আসরের পঞ্চম ম্যাচের দু’দলই আগের দিনের (বুধবার) দুই ম্যাচের বিজয়ী দুই দল। গতকাল বুধবার প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খুলনা টাইটান্স দুর্দান্ত জয় তুলে নিয়েছে। যদিও এ দলটি অনেকটাই তারকাবিহীনই বলা যেতে পারে। তবেবিস্তারিত পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। রসায়ন বিভাগের জন্য একজন সহকারী অধ্যাপক এবং রসায়ন, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বাংলা, প্রত্নতত্ত্ব ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজন করে মোট নয়জনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক সংশ্লিষ্ট বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীর এসএসসি বা সমমান ও এইচএসসিবিস্তারিত পড়ুন
মুসলিম নিষেধাজ্ঞার বিবৃতি সরালেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে তিনি বরাবরই বলে আসছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন তিনি। এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে বিবৃতিও দেওয়া হয়। তবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ট্রাম্প যখনই ইঙ্গিত পেলেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তিনিই হতে যাচ্ছেন। ঠিক তখনই মুসলিম নিষেধাজ্ঞার এই বিবৃতি সরিয়ে নিয়েছেন তিনি। এখন বিবৃতির লিংকে ক্লিক করলে অন্য একটি পাতা দেখানো হচ্ছে। মঙ্গলবার ভোটের দিন সকালেওবিস্তারিত পড়ুন
আবারো কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা রেসি


আবারও কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। গতকাল বুধবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন রেসির স্বামী পান্থ শাহরিয়ার। পান্থ শাহরিয়ার বলেন, ‘আমাদের দ্বিতীয় কন্য সন্তান পৃথিবীর আলো দেখেছে। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ দ্বিতীয়বার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে পান্থ শাহরিয়ার বলেন, ‘আমি কন্যা সন্তান অনেক ভালোবাসি। আমার চাওয়াবিস্তারিত পড়ুন
সাকিবের মেয়ের জন্মদিনের পার্টিতে শাকিব খান!


ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শুধু শাকিব খানই নন, শোবিজ তারকাদের মধ্যে অনেকেই আলাইনার জন্মদিনে পার্টিতে আমন্ত্রিত হয়েছিলেন গতকাল বুধবার। তবে ঢালিউড কিং শাকিব খানকে পার্টিতে দেখে উপস্থিত সবার আনন্দ দ্বিগুণ হয়েছিল। সুবর্ণা মুস্তাফা শাকিব খানের সঙ্গে পার্টিতে তোলা একটা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান, দেরী করে এসেছিলেন।’ আলাইনার জন্মদিনের পার্টি আরো আলোকিতবিস্তারিত পড়ুন
অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা নিয়ে রিট


অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলম থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিটকারী নিজেই বিষয়টি জানিয়েছেন। রিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিবাদী করা হয়েছে বলেও জানান তিনি। রিটে বলা হয়, সংবিধানের ৬৪(১)/৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়সের পরে এই পদে থাকার নিয়ম নেই। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মাহবুবে আলমের বয়স ৬৭ বছর হয়ে যায়।বিস্তারিত পড়ুন
খালেদার মুখে মুচকি হাসি


জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আজ আদালতে হাজির হয়ে খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন এবং তার উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন খালেদার আইনজীবী রেজ্জাক খান। জেরার একপর্যায়ে রেজ্জাক খান ব্যত্যয়কে ‘বতয়’ বলায় তার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসেন খালেদা জিয়া। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন আর রশীদকে জেরার একপর্যায়ে আইনজীবী রেজ্জাক খান বলেন, চ্যারিটেবল ট্রাস্টের ডিটের ‘বতয়’ ঘটিয়ে অনুসন্ধান করেন এবং তদন্ত করেন।বিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে ৭৪৪ রিক্রুটিং এজেন্সি


মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় ৭৪৪টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত ৯ নভেম্বর দেশটির ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দফা জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের ঘোষণা আসে। মালয়েশিয়া এ ঘোষণা দিলেও অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি। এর আগে মালয়েশিয়া নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাই আগবিস্তারিত পড়ুন
হরভজনকে শান্ত থাকতে বললেন সৌরভ গাঙ্গুলী


ভারতের একসময়ের স্পিন ভরসা হরভজন সিং এখন দলে ব্রাত্য। রবিচন্দ্রন অশ্বিন তার স্থলাভিষিক্ত হয়ে একের পর এক ম্যাজিক দেখিয়ে চলছেন। কার্যতঃ এই অশ্বিনের জন্যই একাদশে সুযোগ পাচ্ছেন না হরভজন। এমতাবস্থায় হরভজনের কী করা উচিৎ-সেটাই বললেন সাবেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হরভজনের একটি টুইট নিয়ে বিতর্কের শুরু। ভাজ্জি লিখেছিলেন, “আমি আর কুম্বুলে যদি গত চার বছর টেস্ট খেলার সুযোগ পেতাম, তবে আমাদের উইকেট সংখ্যা অন্যরকম হতো।” এর মধ্যেবিস্তারিত পড়ুন
বিবিসি বাংলার খবর
ভারতীয় রুপি নিয়ে বিপাকে বাংলাদেশের বহু মানুষ


ভারতে ৫০০ এবং ১০০০ রুপির নোট নিষিদ্ধ করে দেয়ায় উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশের বহু মানুষকে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১৩ লাখের মতো মানুষ ব্যবসা, চিকিৎসা এবং পর্যটনের জন্য ভারতে যায়। এদের মধ্যে অনেকে আছেন যারা প্রায়ই ভারতে আসা-যাওয়া করে। তাদের অনেকের কাছেই নগদ ভারতীয় রুপী জমা থাকে। শুধু বাংলাদেশীরাই নয়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরাও বেশ ঝামেলায় পড়েছেন। মঙ্গলবার ভারতে ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করার পর বহু মানুষ ভিড়বিস্তারিত পড়ুন













