Archives
now browsing by author
আগামীকাল বিশেষ আদালতে যাবেন খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন।’ ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বৃহস্পতিবার মামলা দুটির তদন্ত কর্মকর্তার জেরার দিন ধার্য রয়েছে।বিস্তারিত পড়ুন
ভারতের সীমান্তে চলছে গোলাগুলি, দুই বাংলাদেশি নিহত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি নিহত ও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার পান্তুমাই গ্রামের আব্দুল গফুর মিযার ছেলে বাচ্চু মিয়া (৩৫) ও আজির উদ্দিনের ছেলে ফয়জুল ইসলাম (৩৩)। এ ঘটনায় গুলিবিদ্ধ আহতরা হলেন নিহত ফয়জুলের দুই সহোদর আব্দুর সবুর মিয়া (৩০) ও আব্দুল কাইয়ুম (১৮)। জানা গেছে, বুধবার সোনারহাট সীমান্তের ১২৬৯ নম্বর পিলার সংলগ্ন এলাকাবিস্তারিত পড়ুন
ধনকুবের থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট


রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদের জন্য দৌড়ে ডোনাল্ড ট্রাম্প যে এতদূর পর্যন্ত পৌঁছতে পারবেন, প্রথমে অনেকেই তা ভাবেন নি। অভিবাসন নিয়ে তাঁর বিতর্কিত অবস্থান, তার প্রচারণার আক্রমণাত্মক ধরন এবং তার অতীত তারকাখ্যাতি প্রেসিডেন্ট পদের জন্য দৌড়ে তাকে কতটা সাহায্য করবে তা নিয়ে মানুষের মনে সংশয় ছিল। বারাক ওবামার প্রেসিডেন্ট হওয়াটা বৈধ ছিল কীনা এ নিয়ে প্রথম দিকে বারবার প্রশ্ন তুলে তিনি নানা মহলের বিরাগভাজন হয়েছিলেন। কিন্তু রিপাব্লিকান পার্টির প্রাইমারি পর্বের প্রতিদ্বন্দ্বিতায়বিস্তারিত পড়ুন
মাগুরায় গৃহবধূকে ধর্ষণ, মোবাইলে ভিডিও ধারণ


স্বামীর সাথে পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু তাই নয় দুর্বৃত্তরা ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করেছে বলেও জানিয়েছেন ধর্ষিত গৃহবধূ। জানা গেছে, ধর্ষিত গৃহবধূর বাড়ি মাগুরা শহরের খালকুল পাড়ায়। আজ বুধবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানায়, দীর্ঘদিন সে ও তার ৩ সন্তানের খোঁজ খবর না নেওয়ায় স্বামী ইয়ারুল ইসলামেরবিস্তারিত পড়ুন
দেখে নিন, এতকাল কেমন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ট্রাম্প!


এতকাল কাটিয়েছেন বিলাসবহুল বৈভবপূর্ণ জীবন। এবার হোয়াইটহাউসে পা রাখতে চলেছেন শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প। জেনে নিন এতকাল কেমন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ধনকুবের ট্রাম্প। খবর এই সময়ের। আমেরিকার ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সূত্রেই দীর্ঘ আট বছর পরে ক্ষমতায় ফিরল রিপাবলিকান পার্টি। যাবতীয় হিসেব-নিকেশ উল্টে দিয়ে শেষ হাসি হেসেছেন ট্রাম্প। পেশাদার জীবনেও ঠিক এই ভাবেই চেনা ছক লন্ডভন্ড করে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি। ধুলোমুঠো সোনায় বদলে দিয়ে বিলা ও বৈভবেরবিস্তারিত পড়ুন
ট্রাম্পের বিজয়ে কঠিন সময়ের আশঙ্কা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর


জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-বাল্টার স্টাইনমেইয়ার বুধবার সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিন পররাষ্ট্রনীতি আরো বেশি অনিশ্চিত হয়ে পড়বে এবং পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের অবশ্যই ধারণা করতে হবে যে, মার্কিন পররাষ্ট্রনীতি আমাদের জন্য আরো কম অনুমেয় হয়ে উঠবে এবং আমাদের এটিও ধারণা করতে হবে যে, যুক্তরাষ্ট্র এখন একাই সিদ্ধান্ত গ্রহণের দিকে বেশি ঝুঁকবে।’ স্টাইনমেইয়ার বলেন, ‘অন্য কথায় রাখঢাক না করে বললে,বিস্তারিত পড়ুন
হতদরিদ্রদের চাল স্বচ্ছলদের পেটে


পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল যাচ্ছে স্বচ্ছলদের পেটে। এই ইউনিয়নে এক হাজার ২০১ জন কার্ডধারীর মধ্যে অন্তত ৪০০ জনই স্বচ্ছল বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে অন্তত ৬০ জনের রয়েছে নিজস্ব দালান অথবা পাকা বাড়ি। এ ছাড়া আরো ২৫-২৬ জনের রয়েছে পাঁচ থেকে ছয় বিঘা করে নিজস্ব জমি যাঁরা বর্গাদার দিয়ে জমি চাষ করান। এ ছাড়া মাজপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত পরিবারেরবিস্তারিত পড়ুন
নোট বাতিলের সিদ্ধান্ত আর্থিক জরুরি অবস্থা : মমতা


ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তকে আর্থিক জরুরি অবস্থা বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। তিনি বলেন, টিভি চ্যানেল বন্ধ করে মোদি সরকার রাজনৈতিক জরুরী অবস্থা জারি করেছিল, এবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ঘোষণার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করেছেন মমতা। তিনি আরো বলেন, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে। যারা ইতিমধ্যে ব্যাংক থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট তুলেছেন তারা কী করবেন?বিস্তারিত পড়ুন
ধানমণ্ডির ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এখন শ্যামলীতে
রাজধানীর ধানমণ্ডির ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) স্থানান্তর হচ্ছে। নতুন ভিসা আবেদন কেন্দ্র যাচ্ছে শ্যামলী মিরপুর রোডের আলামিন আপন হাইটসের (শ্যামলী সিনেমা হলের বিপরীতে) দ্বিতীয় তলায়। ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এই ভিসা আবেদন কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর থেকে কার্যক্রম শুরু হবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কেন্দ্র খোলা থাকবে।
নিখোঁজের ২০ দিন পর পাবনায় অটোবাইকচালকের লাশ উদ্ধার


নিখোঁজের ২০ দিন পরে অটোবাইক চালক শান্ত মোল্লার (২০) গলিত লাশ উদ্ধার করেছে র্যাব। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরের হাজিপাড়ার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শান্ত মোল্লা ঈশ্বরদী পৌরশহরের নারিচা এলাকার লুলু মোল্লার ছেলে। গত ২০ অক্টোবর তিনি নিখোঁজ হন। পরে অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের স্বীকারোক্তি মোতাবেক আজ লিচু বাগান থেকে শান্তর গলিত লাশ উদ্ধার করে র্যাব। গ্রেপ্তারবিস্তারিত পড়ুন













