Archives
now browsing by author
শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে এমপিদের থাকার বিষয়ে কাল আদেশ


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য ৭ নভেম্বর দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সালমান এফ রহমান তার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরকারি খাতের উন্নয়নে নতুন গতিবেগের সঞ্চার করবেন বলেও আশা প্রকাশ করা হয় চিঠিতে। সফল ব্যবসায়ী সালমান এফ রহমান বেক্সিমকোরবিস্তারিত পড়ুন
হোটেল ওয়েস্টিনে নারীদের চাকরির সুযোগ


ঢাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন নারীদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘গেস্ট সার্ভিস এজেন্ট’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা : স্নাতক পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এয়ারলাইন বা হোটেলে ফ্রন্ট ডেস্ক অফিসার, গেস্ট রিলেশন অথবা কেবিন ক্রু পদে অভিজ্ঞতাধারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে। এছাড়া আবেদনের জন্য ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা ওবিস্তারিত পড়ুন
বাংলাদেশ টেস্ট নিয়ে ভারতে একি বললেন কুক


মাত্র কয়েক দিন আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করেছে ইংল্যান্ড। দুই ম্যাচের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। পাঁচ দিনের টেস্টের তৃতীয় দিনেই সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিধ্বস্ত হয় ইংল্যান্ড। সেই হারের ক্ষত নিয়েই ভারত সফরে বের হয় ইংলিশরা। আগামী বুধবার ভারতের রাজকোটে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে এক সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্ট সিরিজ নিয়ে কথার পাশাপাশিবিস্তারিত পড়ুন
কক্সবাজার দিয়েই শুরু হচ্ছে ‘নবাব’-এর শুটিং


আগামী ১৬ নভেম্বর শুরু হচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’-এর শুটিং। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতী শুভশ্রী। ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবির শুটিং কলকাতায় শুরু হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত শুরু হচ্ছে বাংলাদেশে। এমনটি জানিয়েছেন শাকিব খান। শাকিব বলেন, “আগামী ১৬ তারিখ থেকে ‘নবাব’ ছবির শুটিং শুরু হচ্ছে। তবে কলকাতায় নয়, বাংলাদেশে। ছবির প্রথমবিস্তারিত পড়ুন
রাতে খালেদার সঙ্গে জাপার একাংশের নেতাদের বৈঠক
এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জোটের শরিক জাতীয় পার্টির একাংশের (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্যরা বৈঠক করবেন। রবিবার রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বিএনপি নেত্রী ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। দেশের সার্বিক পরিস্থিতি, রাজনীতিসহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
ISI-এর অনুমতি ছাড়া ভারতে আসে না কোনও পাক শিল্পী!


একদিকে যখন পাক শিল্পীদের নিয়ে দেশ তোলপাড় হয়ে গেল, তার মধ্যে বিস্ফোরক রিপোর্ট দিলেন এক পাকিস্তানি লেখক। জন্মসূত্রে পাকিস্তানি কানাডার লেখক তারেক ফাতাহ জানালেন, পাকিস্তানের কোনও শিল্পীই আইএসআইয়ের সম্মতি বা ছাড়পত্র না নিয়ে ভারতে আসতে পারে না। উরির ঘটনার পরিপ্রেক্ষিতে এদেশে পাকিস্তানি কলাকুশলীদের আসা নিষিদ্ধ করার দাবি উঠেছে। তারেক বলেছেন, আইএসআইয়ের সবুজ সঙ্কেত ছাড়া কেউই এ দেশে আসেন না। সেইসঙ্গে ভারতের পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষেও সওয়াল করেন তিনি।বিস্তারিত পড়ুন
শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।।


মোতালেব হোসেন।(কুমিল্লা) রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, বাংলাদেশের অভুতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে এখন বিশ্বনেতারা বলেন, ‘ফলো শেখ হাসিনা ফলো বাংলাদেশ’ ।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তখনই দেশের মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কাজ করেছেন। ক্ষমতায় আসার পর এদেশকে দারিদ্র মুক্ত করতে ব্যাপক ভাবে কাজ শুরু করে এরই পাশাপাশি শেখ হাসিনার মূলমন্ত্র ছিলো শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। রেলপথমন্ত্রী শনিবার সকালে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলবিস্তারিত পড়ুন
ন্যায়বিচার পেয়েছি : শাহাদাত


গৃহকর্মী নির্যাতনের দায়ে হাজতবাসী হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান। তবে রবিবার এই দম্পতির বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাস পেয়েই শাহাদাত জানান তিনি ন্যায়বিচার পেয়েছেন। জাতীয় দলে ফেরার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে এসে শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। জাতীয় দলে ফিরে আবার ফিরে আসতে চাই। এবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জের বাগবাটি ফুলকোচা কালিমন্দিরের দুটি প্রতিমা ভাংচুর


প্রতিবাদের একদিন পরেই সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটির ফুলকোচা কুন্ডুবাড়ি কালিমন্দিরের দুটি প্রতিমা ভাংচুর করেছে দূর্বত্তরা। শনিবার গভীর রাতে ফুলকোচা গ্রামে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজং চাম্বু গং জানান, রাতের কোনও এক সময়ে দূর্বত্তরা ফুলকোচা কুন্ডুবাড়ি কালিমন্দিরের দুটি প্রতিমার মাথা কেটে নিয়ে যায়। রোববার সকালে স্থানীরা মাথা কাটা প্রতিমা দেখে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ফুলকোচা কুন্ডু বাড়ি কালি মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাষ কুন্ডুবিস্তারিত পড়ুন













