Archives
now browsing by author
দূষণে বন্ধ দিল্লির ১৮০০ স্কুল


ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক সময়ে দূষণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানকার দূষণ নিরাপদ মাত্রার চেয়ে ১২ গুণ শোচনীয়। আর এ কারণে আজ শনিবার থেকে বন্ধ রাখা হয়েছে রাজধানীর এক হাজার ৮০০ প্রাথমিক বিদ্যালয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নয়াদিল্লির শহর কর্তৃপক্ষের পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের ফলে ক্ষতিগ্রস্ত হবে ৯ লাখের মতো শিক্ষার্থী। গত সপ্তাহান্তে দিওয়ালি উৎসবের পর থেকের ধোঁয়াশায় (ধোঁয়া ও কুয়াশা) ঢেকে গেছে নয়াদিল্লি। শহরে দূষণ পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, শহরেরবিস্তারিত পড়ুন
হিলারির প্রচারণার ভিডিওতে খালেদার ছবি


মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তে এসে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা জোরদার করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা। সম্প্রতি মিশেল ওবামা ফেসবুকে এক ভিডিও বার্তায় হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়েছেন। সেই ভিডিও খুব ছোট একটি ফ্রেমে ধরা পড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। মিশেল ওবামার সেই ভিডিও বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। এক মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে এক সেকেন্ডের কম সময়ের জন্যবিস্তারিত পড়ুন
আসছে ফেসবুক ফোন, থাকছে যুগান্তকারী পরিবর্তন


র আগেও শোনা গেছে, ফেসবুকের নিজস্ব স্মার্টফোন বাজারে আসছে। কিন্তু আজ যে খবরটি জানা গেছে, তা গুজবের চেয়ে একটু বেশি কিছুই। সূত্র জানিয়েছে, শীঘ্রই ফেসবুক তাদের নিজস্ব স্মার্টফোন অবশেষে উদ্বোধন করতে যাচ্ছে। আর এই ফেসবুক ফোনটি তৈরি করার জন্য জোর গবেষণা করছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ যুগান্তকারী ফোনটি আনা হচ্ছে স্মার্টফোনের বাজারকে সম্পূর্ণ পাল্টে দিতে। ফেসবুকের মতো প্রতিষ্ঠান যখন এ হুমকি দেয় তখন অন্যবিস্তারিত পড়ুন
স্কোয়াডে স্থান হলো না নাসিরের


বাংলাদেশের ক্রিকেটে হয়তো সবচেয়ে বড় আক্ষেপের নাম নাসির হোসেন। বাংলাদেশ দলের ‘গ্রেট ফিনিশার’ হিসেবে খ্যাত এই অলরাউন্ডারকে একের পর এক সিরিজে কিংবা টুর্নামেন্টে স্কোয়াডে কিংবা ১৪জনের দলে রাখা হয়। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য মূল স্কোয়াডেই স্থান হলো না নাসিরের। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে সুযোগ পেয়ে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি নাসির। প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরের অন্তর্ভুক্তির জোরালো দাবি উঠে। তবেবিস্তারিত পড়ুন
যৌন নির্যাতন : যুক্তরাজ্যে বাংলাদেশির কারাদণ্ড


পাঁচটি যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় যুক্তরাজ্যে হিফিজ রহমান (৫৮) নামের এক বাংলাদেশি ইমামকে সাড়ে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত। ১৯৮৬ সালের মার্চ থেকে পরের বছরের আগস্টে ওয়েস্ট মিডল্যান্ডের কুইন্স ক্রস মসজিদে যৌন নির্যাতনের ঘটনার জন্য এ শাস্তি হলো তার। হিফিজ রহমানের অনুপস্থিতিতেই এ রায় দিয়েছে দেশটির একটি আদালত। রায় ঘোষণার আগেই তিনি বাংলাদেশে পালিয়ে এসেছেন। সূত্র বিবিসি।
চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম কি আজ খেলবে?


আম্পায়ার নেমে গেছেন। টসও হয়ে গেছে। দু`দলের ক্রিকেটাররা মাঠের বাইরে সাইড লাইনে দাঁড়িয়ে। দর্শকরাও উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। অথচ খেলা শুরু হচ্ছে না। শেরেবাংলার গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে হুড়োহুড়ি, হৈ চৈ, সোরগোল। সিলেট কর্মকর্তারা গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে ছুটে এসেছেন। সিলেট ফ্র্যাঞ্চাইজির সাথে চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবালের অনাকাঙ্খিত কথা কাটাকাটি ও বচসায় এক হতচ্ছিরি অবস্থা- মনে আছে? আরে ওই যে গত বিপিএলে এই শেরেবাংলায় ঘটেছিল অনাকাঙ্খিত ঘটনাটি। সিলেটের ইংলিশ ক্রিকেটারদের ছাড়পত্র আসা নিয়েবিস্তারিত পড়ুন
অবশেষে ফিরছেন বাংলার ‘কাটার মাস্টার’


২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর ‘কাটার’ অ্যাকশন। কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২ গজে ফেরার সময় হলো। ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসার ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন ‘দ্য ফিজ’। কাঁধের চোটে গত আগস্ট থেকে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী মাসেই দলের সঙ্গে উড়ালবিস্তারিত পড়ুন
মসুলে শিশুদের কেন ধরে নিয়ে যাচ্ছে আইএস


মসুল এখন চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে ইরাকী এবং কুর্দী বাহিনি। তাদের সঙ্গে যোগ দিয়েছে শিয়া মিলিশিয়ারা। ইসলামিক স্টেট এখন কার্যত এই শহরে অবরুদ্ধ। কিন্তু নিজেদের এই শক্ত ঘাঁটি ধরে রাখতে ইসলামিক স্টেট জঙ্গীরা এখন ভেতরে চরম নৃশংসতা চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মানবাধিকার বিষয়ক জাতিসংঘ মুখপাত্র রাবিনা শামডাসানি জানিয়েছেন, জঙ্গীরা সেখানে শত শত মানুষকে হত্যা করেছে। এদের মধ্যে আছে তাদের দলত্যাগী অনেক সদস্য। আছে ইরাকের অনেক সাবেক কর্মকর্তা এবং কর্মচারী। ছোটবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে ভালোবাসার টানে ঘর ছেড়ে লাশ হলো তরুনী: আটক ২


ভালোবাসার টানে ঘর ছেড়ে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় এসে লাশ হতে হলো এক তরুনীকে, ঘাতক কথিত স্বামী ও সহোযোগি আটক। জানা যায় কোম্পানীগঞ্জে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের হত্যাকারী আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। গতকাল রাতে সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখে কোম্পানীগঞ্জ থানার এস আই সাইফুদ্দিন চরকাঁকড়া থেকে ২ জনকে আটক করে তারা হলো কামরুল ইসলাম (১৯) ও রফিকুল ইসলাম (১৯)। আজ সকালে চরকাঁকড়ায় মেয়েটির লাশ উদ্ধারের পর আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারাবিস্তারিত পড়ুন













