Archives
now browsing by author
যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে সন্ত্রাসী হামলার আশঙ্কা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা কোনো হামলা চালাতে পারে বলে যে তথ্য মিলেছে, কর্তৃপক্ষ তার সত্যতা যাচাইয়ের চেষ্টা করে যাচ্ছে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যে তথ্য রয়েছে সে অনুযায়ী নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়াকে হামলার মূল লক্ষ্য বলে মনে করা হলেও পুলিশের একজন মুখপাত্র বলছেন, যে তথ্য রয়েছে সেখানে নির্দিষ্ট কেনো ইঙ্গিত নেই। কর্তৃপক্ষ বলছে, যেকোনো ধরনের বড় অনুষ্ঠানের আগে তারা সন্ত্রাসী হামলার সম্ভাব্যতা যাচাইবিস্তারিত পড়ুন
জয় দিয়েই শুরু করতে চান মুশফিক


আজ শনিবার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস। আর নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চান মুশফিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) চতুর্থ আসরে দল বদল করেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তৃতীয় আসরে তিনি খেলেছিলেন সিলেট সুপারস্টারসের হয়ে। এবার বরিশাল বুলসের অধিনায়কত্ব করবেন তিনি। আর আসরের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চান মুশফিক। স্থানীয় তরুণ ক্রিকেটারদের নিয়েই মূলত দল গড়েছে বরিশাল। তবে তাদের পেস আক্রমণবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে বিষপান করে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
হবিগঞ্জের চুনারুঘাটে বিষপান করে এক দম্পতি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন-অমৃত মুন্ডা (৩৫) ও তার স্ত্রী জবা মুন্ডা (৩০)। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা বিষপান করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। তাকে বাগানের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃতবিস্তারিত পড়ুন
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত


জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে ক্ষেতলাল উপজেলার বটতলী নামক স্থানে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী জেসমিন আরা। ক্ষেতলাল থানার ওসি মুনির হোসেন জানান, রাত ৮টার দিকে ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের বটতলী নামক স্থানে জয়পুরহাটগামী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী জেসমিন আরা নিহত হন। এরপর বগুড়া হাসপাতালে নেওয়ারবিস্তারিত পড়ুন
রাজধানীতে ট্রাকচাপায় বাবা ও শিশু সন্তান নিহত


রাজধানীর মিরপুরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বাবা ও তার তার ছয় বছরের এক শিশু সন্তান মারা গেছে। নিহত বাবার নাম আসাদুজ্জামান আসাদ (৩৫), ছেলের নাম রূপম (৬)। গতকাল শুক্রবার রাতে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। বাবা ও ছেলের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার দিকে আসাদুজ্জামান তার ছেলে রূপমকে নিয়ে রিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় পিছনবিস্তারিত পড়ুন
কদমগাছে ঝুলন্ত দুই বন্ধুর লাশ উদ্ধার


(ফাইল ছবি) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামে একটি কদমগাছ থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওই দুই বন্ধু হলেন দাড়েরপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে রাকিব (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর (২০)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এরই মধ্যে লাশের সুরতহাল করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, দাড়েরপাড়া গ্রামে কদমগাছে দুইবিস্তারিত পড়ুন
বিপিএলে মাঠে নামছে চিটাগাং-বরিশাল, ঢাকা-কুমিল্লা


দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে তামিমের চিটাগাং ভাইকিংস ও মুশফিকের বরিশাল বুলস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়। শুক্রবার বৃষ্টির কারণে ভেস্তে যায় বিপিএল উদ্বোধনী দিনের ম্যাচ। গেলো বছর ভালো দল গড়লেও, কাঙ্খিত সাফল্য পায়নি ভাইকিংস। তাই এবার জয় দিয়ে পথচলা শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ তামিম বাহিনী। এজন্য দলের বিশেষ কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করতে চাননা অধিনায়ক। দলগত পারফর্মেন্সে চোখ জাতীয় দলের মারকুটে এই ব্যাটসম্যানের। অন্যদিকে গেলো আসরেরবিস্তারিত পড়ুন
বিকল্প জায়গা চাইবে বিএনপি


‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েও না পাওয়া বিএনপি বিকল্প জায়গার জন্য আবেদন করবে। ‘সরকার গণতন্ত্র ও ভিন্নমতে বিশ্বাস করে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি’- উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এর থেকে আবার প্রমাণিত হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। ভিন্নমতে বিশ্বাস করে না। এই নিষেধাজ্ঞা জারির মধ্য দিয়ে তারা তাদের স্বরূপ উন্মোচিত করেছে। এবং এর মধ্য দিয়ে তারাবিস্তারিত পড়ুন
নাসিরনগর গিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইল বিএনপি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধিদল। তারা হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এর আগে কয়েকটি মানবাধিকার সংস্থা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও একই দাবি জানিয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ শুক্রবার দুপুরে নাসিরনগরে গত ৩০ অক্টোবর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সমবেদনাবিস্তারিত পড়ুন














