রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

এবার নাসিরনগরে হিন্দুদের ঘরে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলার এক সপ্তাহ পর আবার নাশকতা চালানো হলো। এবার একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিমপাড়ার দুটি ঘর ও দক্ষিণপাড়ার তিনটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, রাত আড়াইটা থেকে ৩টার দিকে দুটি পাড়ার গোয়ালঘর ও রান্নাঘরে আগুন দেয় দুবৃর্ত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত ২৮ অক্টোবর শুক্রবার নাসিরনগর উপজেলার হরিপুরবিস্তারিত পড়ুন

বদির এমপি পদ নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য

সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়ার পর তার সংসদ সদস্য পদে থাকা না থাকার বিষয়ে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেছেন। বুধবার ঢাকা মহানগর আদালতে রায় ঘোষণার পর দুদকের আইনজীবীসহ কয়েকজন বলেন, তিনি সংসদ সদস্য পদে নেই। অন্যদিকে পাল্টা যুক্তিতে বলা হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত দোষী সাব্যস্ত হলেই কেবল বদির সংসদ সদস্য পদ বাতিলের প্রশ্ন আসবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক)বিস্তারিত পড়ুন

দায়িত্ব বুঝে পাননি আ.লীগের সাংগঠনিক সম্পাদকরা

জাতীয় সম্মেলনের পর নতুন কমিটির সাংগঠনিক সম্পাদকের মধ্যে এখনও দায়িত্ব বণ্টন করেনি আওয়ামী লীগ। ফলে পদ পেলেও কাজ শুরু করতে পারছেন না তারা। কারণ, কে কোন বিভাগের নেতাদের সঙ্গে কাজ করবেন-সেটা জানা না থাকায় আগে থেকে কেউ কাজ শুরু করতে চাইছেন না। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের নেতারা বলছেন, দায়িত্ব বণ্টনে বেশিদিন সময় নষ্ট করা হবে না। আগামী ৮ নভেম্বর দলের কার্যনির্বাহী বৈঠকে এই দায়িত্ব বন্টন হবে। নতুন কমিটিতে ছয় জনবিস্তারিত পড়ুন

লিবিয়া উপকূলে নৌকাডুবে ২০০ শরণার্থীর মৃত্যু

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র কারলোতা সামি জানিয়েছে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালির দিকে যাওয়ার সময় নৌকাডুবে তাদের মৃত্যু হয়। খবর বিবিসি, দ্য ওয়াশিংটন পোস্ট। মারা যাওয়াদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা বলে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়া কয়েকজন শরণার্থীর বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে একটিতে ১৩০ জন ও অপর নৌকায় ১৪০ জনবিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ধামাকা শুরু আজ

টি-টোয়েন্টি মানেই ধুম ধাড়াক্কা ক্রিকেট। ভারী ব্যাট, ব্যাটিংবান্ধব পিচ, ছোট সীমানা আর ব্যাটসম্যানদের আগ্রাসী মূর্তির কাছে অসহায় হয়ে থাকেন বোলাররা। চার ছক্কার ফুলঝুরিতে গ্যালারিতে বিরামহীন উল্লাস দর্শকদের। ক্রিকেটের পাশাপাশি বিনোদন ও বিপননের অবারিত সুযোগ। আর দর্শকদের এমন বিরামহীন উল্লাসে মাতাতে আজ (শুক্রবার) থেকে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠেবিস্তারিত পড়ুন

গত অক্টোবর মাসে ৪৪৬ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার বাংলাদেশে!!

২০১৬ সালের অক্টোবর মাসে মোট ৪৪৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মালেকা বানু প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন মতে, গত সেপ্টেম্বর মাসে ৯১টি ধর্ষণের ঘটনাসহ মোট ৩৭৪টি নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটে। অর্থাত্ এক মাসে ধর্ষণের ঘটনা বেড়েছেবিস্তারিত পড়ুন

বিপিএলের চতুর্থ আসর মাতাবেন যেসব তারকা খ্যাতি দেশি ক্রিকেটার

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই আসরে অনেকের গায়ে লাগিয়ে দেয় তারকা খ্যাতি। অনেকে নজরকাড়া পারফর্ম করে টোকা মারেন জাতীয় দলের দরজায়। বিপিএলকেও তাই ক্রিকেটাররা পাখির চোখ করে এখানে পারফর্ম করার মরিয়া চেষ্টা করেন। বিপিএলের চতুর্থ আসরেও নিশ্চয় কোন না তারকার জন্ম হবে। কেউ বা জাতীয় দলের ঢোকার দাবি জোরালো করবেন। আবার অনেকে জাতীয় দলে থিতু হয়ে আছেন, তারাও ব্যাট ও বলে জ্বলে উঠবেন।বিস্তারিত পড়ুন

বিপিএল

আর মাত্র কিছুক্ষন পরেই শুরু হতে যাচ্ছে বাঘ সিংহের দারুন লাড়াই

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম নতুন দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে এই দুটি দলের খেলা দিয়ে বল মাঠে গড়াচ্ছে। দুপুর আড়াইটায় মিরপুরে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ বলেই নয় আরো দুইজন খেলোয়াড়ের কারণে এই ম্যাচটি বাড়তি মাত্রা পাচ্ছে। বিশ্বক্রিকেটের নবাগত বিস্ময় মেহেদি হাসান মিরাজ থাকছেন রাজশাহী কিংসে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নসারথী, বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থাকছেন প্রতিপক্ষ দলে। কুমিল্লার অধিনায়ক মাশরাফি গতকাল মিরপুরে অনুশীলনবিস্তারিত পড়ুন

রাবি শিক্ষক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় সহকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানের (৪৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁরই এক সহকর্মীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালাইমারী এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। আটক শিক্ষকের নাম আতিকুর রহমান রাজা। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর তালাইমারীবিস্তারিত পড়ুন

উত্তরায় সাংবাদিক মাহমুদের উপর নির্যাতনের নেপথ্য গডফাদারর‌া এখনো ধরা চোয়ার বাহিরে

মোহাম্মদ মহিউদ্দিন : রাজধানীর উত্তরায় অনুসন্ধানী সাংবাদিক মাহমুদুল হাসানের উপর সন্ত্রাসীদের হামলার ১ বছর পেরিয়ে গেলেও এখনো কোন বিচার হয়নি। কোন এক অজ্ঞাত কারনে মামলা,জিডি বা কোন প্রতিবাদ মানব বন্ধন হওয়া থেকে বিরত থাকায় অপহরন নিয়ে ক্রমেই রহস্য বাড়ছে। ২০১৫ সালের ৯ মে খিলক্ষেত হতে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে উত্তরায় একটি বাসায় দুই দিন আটক রেখে নির্মম নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ ও আর সাংবাদিকতা করবেনা মর্মে মুচলেকাবিস্তারিত পড়ুন