Archives
now browsing by author
দাদা আপনার পা ধরি, আমায় মারবেন না, আমি চোর নই (দেখুন ভিডিওতে)


https://youtu.be/kPFSMknk1cA
ক্রিকেট ইতিহাসে সবচেয়ে হাস্যকর আমিরের সেই আউট (ভিডিও)


এভাবেও রান আউট হওয়া যায়! বল সীমানার কাছে। কিন্তু ১ রান নিতে গিয়ে রান আউট হলেন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির। দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল পাকিস্তান। পাকিস্তানের স্কোর তখন ৭ উইকেটে ১৯২ রান। ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর ডেলিভারিতে লং অনে উড়িয়ে মারেন পাকিস্তানের মোহাম্মদ আমির। অপরপ্রান্তে ছিলেন ওয়াহাব রিয়াজ। তারা ধরেই নিয়েছিলেন বলটি ছক্কা হবে। তাই অযথা দৌড় দিয়ে কষ্ট করে কি হবে। তবে ক্রিজ ছেড়ে একেবারেবিস্তারিত পড়ুন
যার হাত ধরে বলিউডে অভিষেক এবার তাঁকে নিয়েই বিস্ফোরক এক মন্তব্য করলেন রণবীর!


বলিউড অভিনেতা রণবীর কাপুর। কখনও ক্যাটরিনার সঙ্গে ব্রেক-আপ তো কখনও সাংবাদিকদের খোলামেলা আক্রমণ। এর আগেও তিনি প্রায়ই থাকতেন খবরের শিরোনামে! তবে এবার বোধহয় একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন। যার হাত ধরে বলিউডে অভিষেক সেই বনশালীকে নিয়েই কি না বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন রণবীর! নেহা ধুপিয়ার অনলাইন শো’তে এসে এই মন্তব্য করেন তিনি। ‘সাওয়ারিয়া’য় নায়ক হওয়ার আগে তিনি যে বনশালীর ইউনিটের অ্যাসিট্যান্ট ডিরেক্টর ছিলেন সে তো সকলেরই জানা। ২০০৫-এ ‘ব্ল্যাক’-এর শুটিংয়েবিস্তারিত পড়ুন
অবশেষে ফেসবুকে পেজ খুললেন জনপ্রিয় অভিনয়শিল্পী তিশা


জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার নিজস্ব কোনো ফেসবুক আক্যাউন্ট ছিল না এত দিন। সেই সুযোগে অনেকেই তাঁর নামে ভুয়া আক্যাউন্ট খুলে ফেলেছিল। তবে তিশা ভক্তদের জন্য সুখবর তিশা ফেসবুকে পেজ খুলেছেন। আজ বৃহস্পতিবারই এই পেজটি খোলেন তিনি, এর ফলে আর প্রতারিত হতে হবে না ভক্তদের। দাপ্তরিকভাবে পেজটির দায়িত্ব নিয়েছে পপকর্ন ডিজিটাল। ফেসবুকে পেজে আপলোড করা ভিডিওতে তিশাই এ খবর জানান। তিশা ভিডিও বার্তাটিতে বলেন, ‘হ্যালো, অবেশেষে আপনাদের ভালোবাসা আমাকে ফেসবুকে টেনেবিস্তারিত পড়ুন
বিশেষজ্ঞদের মতে যেসব অঙ্গে হাত দিতে নেই


কর্ণকুহর : অনেকে কানের মধ্যে আঙুল ঢুকিয়ে খোঁচাখুঁচি করে। মার্কিন গবেষক অধ্যাপক জন কে নিপার্কো জানান, আঙুল কানে ঢোকালে কর্ণকুহরের ত্বক ছিঁড়ে যেতে পারে। শুধু আঙুলই নয়, সেখানে কোনো কিছুই প্রবেশ করানো উচিত নয়। মুখমণ্ডল : আমরা অহরহই মুখে হাত দিই। বিশেষজ্ঞদের মতে, যে কারণেই হোক, মুখে হাত দিতে হলে দুই হাত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ হাতে প্রচুর ময়লা ও জীবাণু থাকতে পারে। তা থেকে মুখের ত্বক সংক্রমিত হওয়াবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ১২০ কোটি ডলার সহায়তা করবে জাতিসংঘ


টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আগামী ৪ বছরের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে। এ লক্ষ্যে আজ ঢাকা জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশ সরকারের সাথে একটি অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করেছে। এর আগের চুক্তিটি পাঁচ বছর মেয়াদী ছিল। এবার তা ৪ বছরের জন্য করা হয়েছে যেন তা সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে পরিষ্কারভাবে সামঞ্চস্যপূর্ণ হয়। আগামী চুক্তি পাঁচ বছর মেয়াদী হবে। জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক (ইউএসডিএএফ) ২০১৭-২০২০ হিসেবে পরিচিত এই চুক্তিরবিস্তারিত পড়ুন
মিরাজের জন্য সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে : মাশরাফি


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের হাত ধরেও অনেক ক্রিকেটার জাতীয় দলে এসেছেন। সেই তালিকায় এখন আছেন মুস্তাফিজুর রহমান। তার দলেই কিছুদিন পর খেলতে যাচ্ছেন টেস্টের বিস্ময়বালক মেহেদী হাসান মিরাজ। অভিষেক সিরিজে মিরাজ ১৯ উইকেট নিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। সবার মতে মাশরাফিও মিরাজের সাফল্য নিয়ে গর্বিত। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় মিরাজকে নিয়ে মাশরাফি বলেন,‘মিরাজ দারুণ ক্রিকেটার। খু্বই পরিশ্রমী ক্রিকেটার। আমি এটা শুনিনি, নিজের চোখে দেখেছি। অনূর্ধ্ব ১৯ থেকেই ওকে দেখছি। একইবিস্তারিত পড়ুন
হল বদলের খবর নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের!


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ঘোষণা অনুযায়ী অন্য হল ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এসেছিলেন ৪০ জন ছাত্র। ওই হলের আবাসিক ছাত্র হিসেবে পরিচয়পত্র পেয়েছেন, পরীক্ষাও দিয়েছেন। কিন্তু স্নাতক পরীক্ষার সনদ আনতে গিয়ে তাঁরা পড়েছেন বিড়ম্বনায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওই ৪০ জন শিক্ষার্থীর হল বদলের খবর তারা জানে না! ২০১৩ সালের শেষের দিকে বঙ্গবন্ধু হল চালু হয়। এই হলে প্রায় দেড়শ ছাত্র রয়েছে। নতুন ওই হলে আসতে আগ্রহীদের জন্য সার্কুলারও জারি করেবিস্তারিত পড়ুন
শেরপুরে ২ ভাইয়ের যাবজ্জীবন
শেরপুরে চাঞ্চল্যকর হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় এরশাদ আলী (৫৫) ও আনসার আলী (৫০) নামে ২ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ২ ভাই সদর উপজেলার সাপমারী গ্রামের সফেদ আলীর ছেলে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাইফুল ইসলাম, শাপলা মিয়া,বিস্তারিত পড়ুন
শিশুদের শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে ভিটামিন ‘ডি’র অভাবে!


সম্প্রতি দ্য জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজির এক প্রতিবেদনে অস্ট্রেলীয় গবেষকরা জানিয়েছেন, শিশুর দেহে ভিটামিন ‘ডি’র ঘাটতি থাকলে, শেষ জীবনে গিয়ে তাদের শ্বাসকষ্ট ও অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্য এক গবেষণায় উঠে আসে, শৈশবের শুরুতে ভিটামিন ‘ডি’র ঘাটতি হলে ১০ বছর বয়সে গিয়ে বাচ্চাদের শ্বাসকষ্টের উচ্চ ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি অ্যালার্জি এবং অ্যাকজিমার ঝুঁকিও বাড়ে। গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে প্রমাণিত হয় ভিটামিন ‘ডি’ রোগপ্রতিরোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবানবিস্তারিত পড়ুন













