রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কালো ব্যাচ ধারণ

নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দলীয় টেন্টে এ কর্মসূচি পালন করে বলে জানা গেছে। জানা যায়, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মুনসুর আলী এবং আবু হেনা মুহাম্মদ কারুজ্জামান। এই চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধাবিস্তারিত পড়ুন

যে কারেণে খেলতে পারছেন না দুই পেসার রুবেল-আল আমিন

নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজের দল গুছিয়ে এনেছে বিসিবির নির্বাচক কমিটি। নিউজিল্যান্ড সফরেও থাকা হচ্ছে না দুই পেসার রুবেল হোসেন ও আল আমিনের। মূলত টিম কম্বিনেশন আর আর অফ ফর্মের কারণে তাদের বাদ পড়াটা এক রকম নিশ্চিত। আরেকটা বড় কারণ হল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এর মধ্যেই সুস্থ হয়ে উঠবেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্পে পাঠানো হবে ২২ জন ক্রিকেটারকে। সেখানে থাকবেন একেবারেই তরুণ দুই ক্রিকেটার। মূলত, দলেরবিস্তারিত পড়ুন

জেনে নিন, যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের কত সম্পদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া যতটাই দুরুহ ব্যাপার তেমনি অনেক ক্ষেত্রে এটি প্রশংসনীয় কাজও। দেশটির সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বলেছিলেন, মেঝে পরিস্কার করা এবং বেডপ্যান (রোগী কিংবা বৃদ্ধরা যে প্যানে টয়লেট করেন) পরিষ্কার করা প্রেসিডেন্টের কাজের চাইতে বেশি মর্যাদার। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য রয়েছে বেশকিছু সুযোগ-সুবিধা এবং বেশিরভাগ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্পদশালীও হয়েছেন। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের গড় সম্পদ বিলিয়ন ডলার, যার পরিমাণ যুক্তরাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের গড় সম্পদের চাইতে ২০০ গুণবিস্তারিত পড়ুন

জেলহত্যা ছিল বিজয়ের বিরুদ্ধে প্রতিশোধ : প্রধানমন্ত্রী

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের বিরুদ্ধে পাকিস্তানের দালালদের চরম প্রতিশোধ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতি বক্তব্যে এসব কথা বলেন দলের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যাতে মুক্তিযুদ্ধে চেতনার ধারায় বাংলাদেশ আর এগোতে না পারে। যাতে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতেবিস্তারিত পড়ুন

দর্শক কিন্তু এখন আর বোকা নেইঃ রিয়াজ

অভিনয়শিল্পী রিয়াজ মিডিয়ায় এখন কম কাজ করছেন। যদিও কাজের প্রস্তাব পাচ্ছেন প্রতিদিনই। তাহলে কেন ছোট কিংবা বড় পর্দায় রিয়াজের উপস্থিতি কম, এমন প্রশ্ন করলে তিনি জানান, তিনি মিডিয়ায় আগের মতো কাজ করে আনন্দ পাচ্ছেন না। এর পিছনে যথাযথ কারণ রয়েছে বলেও জানান তিনি। রিয়াজ বলেন, ‘আমি সবসময় কাজের মান ধরে রাখতে চাই। আমি বলছি না, আমার সব কাজের মান অনেক উন্নত। কিছু কাজ তো অনুরোধেও করেছি। এখন পাকা সিদ্ধান্ত নিয়েছি তাবিস্তারিত পড়ুন

সমাবেশের অনুমতি দিলেই বোঝা যাবে : রিজভী

জনগণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে কি না, তা বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেই বোঝা যাবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এই দাবি করেন। ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসা বিএনপি এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে। এ জন্য অনুমতি না মিললে ৮ নভেম্বরের জন্যও আবেদন করা হয়েছে জানিয়ে রিজভী বলেন,‘সমাবেশ উপলক্ষেবিস্তারিত পড়ুন

আফগানিস্তানে জঙ্গিদের গুলিতে দুই মার্কিন সেনাসহ নিহত ১৮

আফগানিস্তানে উত্তরাঞ্চলের শহর কুন্দুজে তালেবান জঙ্গিদের গুলিতে দুই মার্কিন সেনাসহ ১৮ জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী ও আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার কুন্দুজ জেলা থেকে তালেবান জঙ্গিদের অবস্থান এবং গ্রুপ অপারেশন ব্যাহত করতে আফগান বাহিনীকে সহযোগিতা করার সময় এই গুলির ঘটনা ঘটে। বিবৃতিতে নিহত সেনাদের নাম এবং কোন ইউনিটে কাজ করতো তা বিস্তারিত জানানো হয়নি। আফগানবিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া হামলা: সন্দেহভাজন কয়েকজনের নাম প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নাম প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রতিনিধিদলের পর্যবেক্ষণগুলো বৃহস্পতিবার দুপুরে কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কাজী রিয়াজুল হক জানান, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এ হামলায় ইন্ধনদাতা হলেন জেঠা গ্রামের মওলানা নুরুল ইসলাম, ডাকমণ্ডল গ্রামের তাজুদ্দিন আহমেদ, গৌরমন্দিরবিস্তারিত পড়ুন

৯১১ কর্মী নিয়োগ দেবে ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র

আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে কাজ করার আগ্রহ অনেকের। তাদের জন্য সুযোগ আছে ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে। বিজ্ঞাপন সূত্রে জানা যায়, মা ও শিশুর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বিনা মূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে সারা দেশের উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য এসব লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা নিজ এলাকায় কাজ করবেন। আগ্রহী হলে আপনিও আবেদন করতে পারেন। ৫টি পদে মোট ৯১১ জনকে নিয়োগ দেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র। শাখাবিস্তারিত পড়ুন

‘সবুজ অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় থ্রিআর কৌশল প্রণয়ন করেছে’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনোমি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় থ্রিআর কৌশল প্রণয়ন করেছে। অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আজ ‘সম্পদের দক্ষতা অর্জনের লক্ষ্যে পরিবেশবান্ধব বা সবুজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন শীর্ষক প্লেনারি সেশনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। শিল্পমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, বাংলাদেশ গৃহিত থ্রিআর কৌশলে উৎপাদনমুখী কর্মকান্ডে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ববিস্তারিত পড়ুন