রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

‘বিএনপিকে ক্ষমতায় যেতে দেয়া যাবে না’

বিএনপির সঙ্গে কোনো আলোচনা তো করবেনই না, তাদের আর ক্ষমতায় যেতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। জেল হত্যা দিবস সামনে রেখে বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় খুন হন জাতীয় চার নেতা-বিস্তারিত পড়ুন

বদরুলের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জশিট

সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর মামলায় এখনো আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। তবে তারা বলছে, হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে আগামী সপ্তাহে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে হামলার এক মাস পরও খাদিজার শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনো তার শরীরের বাম পাশ নড়াচড়া করতে পারছেন না খাদিজা। তবে আগের চেয়ে এখনবিস্তারিত পড়ুন

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহমান হাওলাদারের পদত্যাগ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহমান হাওলাদার পদত্যাগ করেছেন। পারিবারিক কারণে এই পদত্যাগ বলে তিনি উল্লেখ করেছেন। গত ৩১ অক্টোবর আবদুর রহমান হাওলাদার পদত্যাগপত্র জমা দিলেও আজ বুধবার বিষয়টি প্রকাশ পায়। আবদুর রহমান হাওলাদার সাংবাদিকদের জানান, পারিবারিক কিছু কারণে গত ৩১ অক্টোবর আইন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।বিস্তারিত পড়ুন

সাইফুল নেছা চৌধুরীর ইন্তেকাল

সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরপিননগর নিবাসী মরহুম দেওয়ান তহসিনূর রাজার সহধর্মিণী দেওয়ান সাইফুল নেছা চৌধুরী (৯৫) আর নেই। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমা সাইফুল নেছা চৌধুরী তিন ছেলে, তিন মেয়েসহ দেশে ও প্রবাসে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ও বড় মেয়ে কয়েক বছর আগে ইন্তেকাল করেন। তিনি সুনামগঞ্জের মরহুম দেওয়ান মহসিন রাজার মা ওবিস্তারিত পড়ুন

প্যারিস চুক্তির সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান স্পিকারের

জলবায়ুর ক্ষতিকর প্রভাবজনিত কারণে প্যারিস চুক্তির আলোকে বাংলাদেশের জন্য যে সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে সে সুযোগকে পুরাপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সিরডাপ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) আয়োজিত ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন- কপ-২২ প্যারিস চুক্তি ২০১৫ এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, ‘গ্রীন হাউজ নিঃসরনবিস্তারিত পড়ুন

৮ জঙ্গি নিহতের ঘটনায় মুখ খুললেন মমতা

মধ্যপ্রদেশের ভোপালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জেল ভেঙে পলাতক নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র ৮ জঙ্গি নিহত হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান। রবিবার গভীর রাতে মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা রক্ষীকে খুন করে পাঁচিল টপকে পালায় সিমির ৮ জঙ্গি। এরপরই রাজ্য জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় অভিযান। পরদিন সোমবারবিস্তারিত পড়ুন

মায়ের সহযোগিতায় মেয়েকে ধর্ষণ, অবশেষে মায়ের বিরুদ্ধে মামলা করেছে মেয়ে..!

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামে ধর্ষণে সহযোগিতায় মায়ের বিরুদ্ধে মামলা করেছে মেয়ে। বুধবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্যাতিতা দশম শেণির ছাত্রী ধর্ষক দুলাল হাওলাদার ও তার মা সেনোয়ারা বেগমের বিচার দাবি করেন। লিখিত বক্তব্যে স্কুলছাত্রী জানায়, ১২ বছর আগে বাবা নিখোঁজ হবার পর দু’বোনকে নিয়ে নানা বাড়িতে বসবাস করে আসছেন তাদের মা সেনোয়ারা বেগম। বাবার অবর্তমানে প্রতিবেশী দুলাল হাওলাদার তাদের ঘরে আসা-যাওয়া করতো। একপর্যায়ে ওই ছাত্রীর মায়ের সঙ্গেবিস্তারিত পড়ুন

ফেসবুক লাইভে ডিএমপি কমিশনার

ফেসবুক লাইভে সরাসরি নাগরিকদের সঙ্গে যুক্ত আছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দিচ্ছেন তিনি। মানুষের নিরাপত্তার স্বার্থে ‘জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ আয়োজনের ঘোষণা দেয়া হয়েছিলো আগেই। শুরু থেকেই ব্যাপক আগ্রহ লক্ষ্যণীয় হয়ে উঠেছে লাইভ আয়োজন নিয়ে। বেশি প্রশ্ন আসছে অপরাধ এবং রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে। পুলিশ কমিশনার উত্তরে জানাচ্ছেন বিভিন্ন উদ্যোগ ও অঙ্গীকারের কথা।

ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে অ্যাকশন শুরু

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, সরকার ও বিরোধী দল বুঝি না অপরাধীদের ছাড় দেয়া হবে না। ঢাকা ও চট্টগ্রামে ছাত্রলীগের কর্মকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের প্রতিটি ঘটনায় অ্যাকশন শুরু হয়ে গেছে। ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় দক্ষিণ এশিয়ারবিস্তারিত পড়ুন

তামিম-সাকিবের জালমিকে দিয়েই পিএসএলের উদ্বোধন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সুপার লিগের দিনক্ষণ চূড়ান্ত। আগামী বছরের (২০১৭) ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের দ্বিতীয় আসর। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল পেশোয়ার জালমিকে দিয়েই হবে পিএসএলের উদ্বোধন। এই আসরের প্রথম ম্যাচে দুবাইয়ে জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। পিএসএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ওই বছরের ৭ মার্চ। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই। পিএসএলেরবিস্তারিত পড়ুন