সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর (প্রথম তথ্য বিবরণী) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অজামিনযোগ্য ধারায় এই অভিযোগ দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি এবং ঘৃণাবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে সামাজিক দল গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত বিএনপি নেতা মতিয়ার রহমান সমর্থিত বেষ্টপুর গ্রামের মিরাজ জোয়ার্দার, আবু তালেব, উল্লাস, ইমরান, শাহিন মণ্ডল, ফজলুর রহমান, সেলিম এবং একই গ্রামের কফিল মেম্বার সমর্থিত মো. লাল্টু বিশ্বাস, মো. আক্তার হোসেন, মো. খাইরুল ইসলাম, মফিজুল আলী, মোশারফবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশা চালাতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন।   অলোকার মোড় এলাকার রিকশাচালক রহমত মিয়া (৪৫) বলেন, “রাস্তার পিচ থেকে মনে হয় আগুনের ভাপ উঠছে, রিকশার সিটে বসা যায় না। একটু পর পর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়।” ট্রাফিক কনস্টেবল মো. আসাদুজ্জামান বলেন, “মাথার ওপর চড়া রোদ আর চারপাশের গাড়ির গরম ইঞ্জিনেরবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক (উন্মুক্ত) রাখার নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।  শুক্রবার (৫ জুন) সব অনভিবাসী ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে।   দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকেবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার পাশাপাশি সাপ্তাহিক হিসেবেও পণ্যটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১: ৪৮ মিনিট নাগাদ স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ০.৬% কমে ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে এসেছে।বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের পথ সুগম হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে, যা ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। জানা গেছে, এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করেবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শুক্রবার (৫ জুন) এমন নৈরাশ্যজনক পূর্বাভাস বাস্তবে রূপ নিতে শুরু করেছে বলে জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ডব্লিউএফপি মার্চ মাসে সতর্ক করে বলেছিল, জুনের শেষ পর্যন্ত অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে স্থির থাকে, তাহলে বিশ্বজুড়ে আরও প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে পড়বে।বিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন—ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। তবে এনসিপির মুখ্য সমন্বয়কবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ ইফতেখার আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত প্রায় ১১টা ৩০ মিনিটে রাউজান উপজেলার ওয়ার্ড নং-৪, উড়কিরচর, চট্টগ্রাম-৪৩৪৬ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, আহত মোঃ ইফতেখার আলম আওয়ামী লীগের একজন সমর্থক এবং সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীরবিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন তার নিজস্ব বাসভবন থেকে অপহরনের শিকার হন বলে জানা যায়। গত ০২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানকি ১১ টার সময় মাহমুদা আক্তার মজুমদার তার নিজস্ব বাসভবনে অবস্থান করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে জানা যায়, অজ্ঞাত পরিচয়ে একদল হামলাকারী মাহমুদা আক্তার মজুমদার এর বাড়ীতে প্রবেশ করেন। সে সময় অজ্ঞাতনাম হামলাকারীরা তার স্বামী আবু জাফরকে খুজে বেড়াচ্ছিলেন। অত:পর আবু জাফরকে খুঁজেবিস্তারিত পড়ুন