Archives
now browsing by author
ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা


যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক (উন্মুক্ত) রাখার নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। শুক্রবার (৫ জুন) সব অনভিবাসী ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকেবিস্তারিত পড়ুন
দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ


দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের পথ সুগম হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে, যা ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। জানা গেছে, এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করেবিস্তারিত পড়ুন
জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে


মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শুক্রবার (৫ জুন) এমন নৈরাশ্যজনক পূর্বাভাস বাস্তবে রূপ নিতে শুরু করেছে বলে জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ডব্লিউএফপি মার্চ মাসে সতর্ক করে বলেছিল, জুনের শেষ পর্যন্ত অপরিশোধিত তেলের দাম যদি ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে স্থির থাকে, তাহলে বিশ্বজুড়ে আরও প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে পড়বে।বিস্তারিত পড়ুন
বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা


যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন—ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। তবে এনসিপির মুখ্য সমন্বয়কবিস্তারিত পড়ুন
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা


আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয় দুর্বৃত্তরা জাফর আহাম্মেদের বসতবাড়িতে প্রথমে গুলিবর্ষণ এবং পরবর্তীকালে আগুন ধরিয়ে দেওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় দুর্বৃত্তরা প্রথমে জাফর আহাম্মেদের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করার পরপরই হামলাকারীরা বাড়ির ভেতর প্রবেশ করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এলাবাসীদের ভাস্যমতে, দেখতে দেখতে আগুনেরবিস্তারিত পড়ুন
রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ


চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো: ইফতিখার আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাউজান উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের উরকিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আহত ইফতেখার আলম আওয়ামী লীগের একজন সমর্থক এবং সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিমবিস্তারিত পড়ুন
জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগ করেছেন যে, জমি সংক্রান্ত বিরোধ এবং ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করার কারনে দীর্ঘদিন ধরে তিনি নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর প্রায় ১:০০টার দিকে মোহাম্মদ সুজন ও তার সহযোগীরা ঢাকার কাকরাইল এ অবস্থিত জন গোমেজের ব্যবসা প্রতিষ্ঠান “জোনাস এস্ট্রোলজার এন্ড রেইকি হাউস“ (JONUS ASTROLOGER & REIKI HOUSE) এ হামলা চালায়। অভিযোগ অনুযায়ী এ সময় অক্রমনকারীরা প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন
কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ


নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন তার নিজস্ব বাসভবন থেকে অপহরনের শিকার হন বলে জানা যায়। গত ০২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানকি ১১ টার সময় মাহমুদা আক্তার মজুমদার তার নিজস্ব বাসভবনে অবস্থান করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে জানা যায়, অজ্ঞাত পরিচয়ে একদল হামলাকারী মাহমুদা আক্তার মজুমদার এর বাড়ীতে প্রবেশ করেন। সে সময় অজ্ঞাতনাম হামলাকারীরা তার স্বামী আবু জাফরকে খুজে বেড়াচ্ছিলেন। অত:পর আবু জাফরকে খুঁজেবিস্তারিত পড়ুন
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনা আসার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক বিষয়ে ব্রিফিং করেন প্রেস সচিব। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, নির্বাচনের আগেবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের


জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্য দাবি দুটি হলো, আজ শনিবারের মধ্যে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং গতকালের হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুরবিস্তারিত পড়ুন













