Archives
now browsing by author
‘রাজনৈতিক হয়রানিমূলক’ ৪,৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ


বিভিন্ন সময় রাজনৈতিক কারণে দায়ের করা ৪,৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বুধবার (৫ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে “রাজনৈতিক হয়রানিমূলক” মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত ছয়টি সভায় মোট ৪,৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। উল্লেখ্য, রাজনৈতিকবিস্তারিত পড়ুন
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু নিয়ে যা জানা গেল


আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। জানা গেছে, আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হতে পারে, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যাত্রীরা ২৪ থেকে ৩০ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন। আগামী ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠকে পুরো বিষয়টি চূড়ান্ত হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন
ঘোষণা দিয়ে সুনামগঞ্জের ১০ জলমহালের মাছ লুট


সুনামগঞ্জের শাল্লা, দিরাই, জামালগঞ্জ উপজেলায় ঘোষণা দিয়ে ইজারাকৃত বৈধ জলমহালের মাছ লুটের ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে লুটে নেওয়া হয়েছে তিন উপজেলার অন্তত ১০টি জলমহালের মাছ। মাইকিং করে জলমহালের আশপাশের কয়েক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজার হাজার উচ্ছৃঙ্খল জনতা জলমহালগুলোর কোটি কোটি টাকার মাছ লুটে নেয়। বুধবার (৫ মার্চ) দিরাই উপজেলার মেধা বিল ও বেতরগাং জলমহাল এবং জামালগঞ্জ উপজেলার আইলা বিল লুট করেছে উচ্ছৃঙ্খল জনতা। পূর্ব ঘোষণা দিয়ে লুট চালালেও হাজার হাজারবিস্তারিত পড়ুন
এবার মেট্রোরেলে নারী-শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ


সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক, চলাফেরা নিয়ে নারীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব নিয়ে আলোচনার মধ্যেই এবার সামনে এলো রাজধানীর মেট্রোরেলে নারী-শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ। আর এমন ঘটনা নারীদের জন্য সংরক্ষিত বগিতে ঘটেছে বলে অভিযোগ। নিলুফার পারভিন মিতু নামে একজন চিকিৎসক ফেসবুক পোস্টে এ ঘটনা তুলে ধরলে বিষয়টি সামনে আসে। অভিযোগের বিষয়টি মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষেরও নজরে এসেছে। তারা বিষয়টি অনুসন্ধান করে দেখার কথা জানিয়েছে। মতিঝিল থেকে উত্তরাগামী একটিবিস্তারিত পড়ুন
পোশাক-পেশা-চলাফেরা নিয়ে প্রশ্ন, নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কা


সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নারীদের নিরাপত্তার ওপর এর প্রভাব পড়েছে বলেও দাবি অনেক নারীর। তবে পুলিশের দাবি, নারীর নিরাপত্তাহীনতার কোনো কারণ ঘটেনি। নারীরা বলছেন, তারা এমনসব পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা তাদের কাছে নতুন। তারা তাদের পোশাক, পেশা, চলাফেরা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন বলে জানান। ‘অসহায় অবস্থার মধ্যে আছি’ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এক নারী গত তিন বছর ধরে মিরপুরে সন্ধ্যায় একটি চা ও স্ন্যাকসের দোকানবিস্তারিত পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ছে


বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিলেন। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, “আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়,বিস্তারিত পড়ুন
সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৬ হাজার টন চাল


সরকারি উদ্যোগে পাকিস্তান থেকে আমদানি করা চালের প্রথম চালানের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। প্রথম চালানে এসেছে ২৬,২৫০ মেট্রিক টন চাল। বুধবার (৫ মার্চ) বেলা ২টার দিকে জাহাজটি বন্দরের কনটেইনার টার্মিনালে নোঙর করে। রাতেই চাল খালাস শুরু হবে বলে জানালেন খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ-পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) সই করা চুক্তির আওতায়বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর নাম বদলে স্বাধীনতাবিরোধী শাহ আজিজের নামে হলের নাম


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে “জুলাই-৩৬ হল”, শেখ রাসেল হলের নাম “শহীদ আনাছবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার


বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার স্থগিতাদেশ প্রত্যাহার করে। বুধবার (৫ মার্চ) লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। দুতাবাস জানিয়েছে, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো— ১. প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশবিস্তারিত পড়ুন
ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর


দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা এবং তারপর জাতীয়করণ করার বিষয়ে উপদেষ্টা পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন সদ্য বিদায় নেওয়া শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৫ মার্চ) শিক্ষা উপদেষ্টা হিসেবে কর্মদিবসের শেষ দিনে এ সংক্রান্ত ফাইলে সই করেছেন তিনি। এখন সেই ফাইল অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলেই শুরু হবে এসব মাদ্রাসার এমপিওভুক্তি। জানা গেছে, প্রথম পর্যায়ে সরকারি অনুদান পাওয়া ১,৫১৯ ইবতেদায়ি মাদ্রাসাকে চলমানবিস্তারিত পড়ুন













