Archives
now browsing by author
‘বাহাত্তরের সংবিধান অবৈধ, এটি প্রণয়ন করেছিলেন পাকিস্তানের গণপরিষদের সদস্যরা’


পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছিলেন তাই এটি অবৈধ সংবিধান- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে দলের কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এই জামায়াত নেতা এ মন্তব্য করেন। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, “১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তা অবৈধ সংবিধান। যারা এ সংবিধান প্রণয়ন করেছিলেন, তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য। পাকিস্তানের সংবিধানের আওতায়বিস্তারিত পড়ুন
ধানমন্ডি ৩২: চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভিড়


ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভীড় কমেনি। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙন এখনও চলছে। তবে এবার বহিরাগতরা এসে ভাঙা ভবন থেকে ব্যবহার্য ইট, লোহা খুলে নিয়ে যাওয়ায় ব্যস্ত। দেখা যায়, ফুটপাতে বিশাল আকৃতির কন্টেইনার ভাঙছেন কয়েকজন। ঝালাই করে বড় বড় লোহার পাত খুলে নেওয়া হচ্ছে বিক্রির জন্য। গত বুধবার ভাঙন শুরুর পর থেকেই চলছে ইট, পাথর, লোহাসহবিস্তারিত পড়ুন
আসিফ নজরুল: সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই


অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই বলে মন্তব্য করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “বর্তমান সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিন্দুমাত্র খায়েশ নেই। অযথা সময়ক্ষেপণেরও ইচ্ছে নেই।” শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, “ছয়টি সংস্কার কমিশনের দেওয়া আশু করণীয়গুলো আগামী ছয় মাসের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। এরই মধ্যে অনেকগুলো বাস্তবায়ন করাবিস্তারিত পড়ুন
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ করে গুলি


গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ করে গুলির ঘটনা ঘটেছে। এতে মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ করে গুলি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ,বিস্তারিত পড়ুন
১৬ জুলাই পালিত হবে শহিদ আবু সাঈদ দিবস


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহিদ আবু সাঈদের স্মরণে প্রতিবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালন করা হবে শহিদ আবু সাঈদ দিবস। শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। উপাচার্য বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবছর ১৬ জুলাই যথাযথ মর্যাদায় শহিদবিস্তারিত পড়ুন
ফারুকী: আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না


সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, “আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।” শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে হামলার বিষয়ে তিনি বলেন, “এখন রাষ্ট্র বিনির্মাণের সময়। ৫ আগস্টের পর ১৫ দিন পুলিশ ছিল না। আমরা সবাই সবার পাশে এসে নিজেদের রক্ষা করেছি। আমরা এখনও সে সময়টি পার হইনি। আমাদেরবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪


কুষ্টিয়ার কুমারখালীতে খতনার দাওয়াতে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে আমন্ত্রণকারীদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (৭ ফেব্রয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। তার ছেলের খতনা উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছিল। আহত ব্যক্তিরা হলেন, মনোহরপুর গ্রামের মাহফুজুর রহমান (২০)বিস্তারিত পড়ুন
উপদেষ্টা: অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী বিপুল সমর্থন পেয়েছে


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “গত ছয় মাসে বাংলাদেশ বিদেশী দেশগুলোর কাছে এই বিশ্বাস অর্জন করেছে যে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ সঠিক পথেই আছে।” তিনি বাসসকে বলেন, “আমাদের বিদেশী বন্ধুদের মধ্যে সন্দেহ ছিল। তারা ভাবছিল এখানে কী ঘটছে ও এরপর কী ঘটবে? আমি বিশ্বাস করি যে, আমরা তাদের আশ্বস্ত করতে পেরেছি যে, বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।” গত ছয় মাসে বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত সরকারের অর্জন সম্পর্কে মন্তব্য জানতেবিস্তারিত পড়ুন
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন: শনিবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক


রাজধানীতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫। এ উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ম্যারাথন উপলক্ষে ঢাকার প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতেবিস্তারিত পড়ুন
সোনারগাঁয়ে বাসচাপায় নারী-শিশুসহ নিহত ৩


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসচাপায় নারী ও শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর সেতুর ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)। কাকলী আক্তার কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানকার সোনাপুর এলাকায়বিস্তারিত পড়ুন













