Archives
now browsing by author
বয়স ১১, তবুও রোজ তার ১৫০ টাকার যুদ্ধ!


তামজিদ আহমেদ। বয়স সাকুল্যে ১১ বছর। পড়ে বনশ্রীর রিবাক ইন্টারন্যাশনাল স্কুলে। অন্য শিশুদের মতো রোজ স্কুল থেকে ফিরে হাতমুখ ধুয়ে খেয়েদেয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া হয় না তামজিদের। তার বদলে এক হাতে চা ভর্তি ফ্লাস্ক আর অন্য হাতে বালতি নিয়ে তাকে ছুটতে হয় হাতিরঝিল এলাকায়। কারণ এই ফ্লাস্কভর্তি চা বিক্রির টাকায় চলে তামজিদের লেখাপড়া আর সংসারের আংশিক খরচ। অভাবের সংসারে জন্ম নেওয়ায় মাত্র ১১ বছরেই তামজিদকে নামতে হয়েছে জীবনযুদ্ধে! প্রতিদিন অন্ততবিস্তারিত পড়ুন
‘রইস’ ট্রেলারে রোনালদো-মেসি!


ক্রীড়া হোক কিংবা সিনেমা- আমজনতার বিনোদন হলেই হলো। বাস্তবে ক্রীড়ার সঙ্গে সিনেমা কিংবা সিনেমার সঙ্গে ক্রীড়া মিলেমিশে একাকার। আগামী ২৫ জানুয়ারি রিলিজ হতে চলেছে শাহরুখ খানের ‘রইস’। তার আগে সিনেমার ট্রেলার দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। ট্রেলারটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, ইতিমধ্যেই সেই ট্রেলারটি ঘিরে অনেকগুলি স্কিট ভিডিও-ও তৈরি হয়ে গিয়েছে। তবে সেগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হয়েছে রোনাল্ডো ও মেসিকে নিয়ে তৈরি ভিডিওটি। ভিডিওতে রোনালদো বলছেন, ‘আম্মিজান কহতি থি, কোহইবিস্তারিত পড়ুন
৭ দিন ধরে শাকিবের বাড়িতে নুসরাত ফারিয়া


শাকিব খানের বাড়িতে ৭ দিন ধরে রয়েছেন নুসরাত ফারিয়া। যদিও শাকিব নিজেই তার বাড়িতে নেই। তিনি রয়েছেন এফডিসিতে ‘অহংকার’ ছবির শুটিংয়ে। থাকতে হচ্ছে ঢাকায়। কলকাতা থেকে ফিরেই এফডিসিতে ব্যস্ত হয়ে গেছেন এই তারকা। এদিকে, পুবাইলে শাকিব খানের শুটিং বাড়ি ‘জান্নাত’ এ সকাল থেকে মধ্যরাত থাকছেন নুসরাত ফারিয়া। শুধু ফারিয়াই নন, আরো থাকছেন আরিফিন শুভসহ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ধ্যাৎতারিকি’ ছবির পুরো শুটিং ইউনিট। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। শামীম আহমেদবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সফর: সুইজারল্যান্ড আ.লীগে দ্বিধাবিভক্ত প্রচারণা


ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের সুইজারল্যান্ড সফর ঘিরে সরব হয়ে উঠেছে সুইজারল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলোর আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। কিন্তু কোন্দলে দ্বিধাবিভক্ত দলটি এখনো দিনক্ষণ ঠিক করতে পারেনি। এমনকি সংবর্ধনার প্রচারণা চালাচ্ছে আলাদাভাবে। ডব্লিউিইএফ সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে সুইজারল্যান্ডের দাভোস শহরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ‘প্রতিবেদনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে ১৭ জানুয়ারি শুরু হতে যাওয়া ডব্লিউইএফের চারবিস্তারিত পড়ুন
দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার


দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে বাংলাদেশের নারীরা। ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২০৬ রান করে বাংলাদেশ। শনিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার নারীরা। ৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন লিজলে লি। এছাড়া আন্ড্রে স্টেইন ৬৬ এবং ভেন নেইকার্ক ২৭ রান করেন। বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে বাতিল করে দিতে হবে?


ইয়ান চ্যাপেলের মতো একজন ক্রিকেট-বোদ্ধা এমন মন্তব্য কীভাবে করেন, ভেবে পাচ্ছেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লেখা এক কলামে মিসবাহ চ্যাপেলকে এক হাত নিয়েছেন। বলেছেন, পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে ‘বড়’ চ্যাপেল যে মন্তব্য করেছেন, তা তাঁর ক্রিকেট খেলা ও দেখার বিশাল অভিজ্ঞতার সঙ্গে ঠিক মানানসই নয়। কড়া জবাব দিয়েছেন শোয়েব আখতারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইয়ান বেশ কড়া ভাষাতেই পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা করেন। বলেন,বিস্তারিত পড়ুন
ভুটভুটি-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর নামক স্থানে ভুটভুটির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ও এক জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে আত্রাই মাছ বাজার হতে যাত্রীবাহী একটি ভুটভুটি ওই স্থানে পৌঁছিলে বিপরীত দিকে হতে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ভুটভুটি চালক ও এক যাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্য বরণ করেন।বিস্তারিত পড়ুন
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহী ‘সীতাতলার মেলা’ শুরু


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ঃ গতকাল ১৪ জানুয়ারি শনিবার থেকে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সীতারাণীর স্মৃতি বিজড়িত সীতাতলার মেলা। আত্রাই উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে নিভৃত পল্লী জামগ্রাম। বর্ষাকালে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা নেই। শুস্ক মৌসুমে পায়ে হাটারও কোন বিকল্প নেই। তবে ভোঁপাড়া তিলাবদুরী হয়ে এবং শাহাগোলা হয়ে মোটরসাইকেল, বাইসাইকেল ও ভ্যান যোগে যাওয়া যায়। উপজেলার এই জামগ্রামেই সেই যুগ যুগ থেকেবিস্তারিত পড়ুন
পাঠ্যবই ভুল ও সাম্প্রদায়িক মুক্তকরণের দাবি


ভুলে ভরা পাঠ্যবই, সঠিক পড়তে যাবো কই-সরকার ও শিক্ষামন্ত্রণালয়ের প্রতি এই প্রশ্ন রেখে পাঠ্যবই ভুল ও সাম্প্রদায়িক মুক্তকরণ-এর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাব চত্বর পাঠ্যবই ভুল ও সাম্প্রদায়িক মুক্তকরণ-এ আমাদের দাবি শীর্ষক এক কর্মসূচী পালনের মাধ্যমে এ-দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংহতি প্রকাশে সাংবাদিক প্রবীর শিকদার বলেন- আমার দৃঢ় বিশ্বাস, শেখ হাসিনার অজান্তেই পাঠ্যবই-এ ভুল আর সাম্প্রদায়িক ভাবধারা সৃষ্টি হয়েছে।বিস্তারিত পড়ুন
জিয়া খানের আত্মহত্যার আগের ১০ মেসেজ


অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেন ২০১৩ সালের ৩ জুন-এ। মৃত্যুর পরে জিয়ার লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায় যেখানে তিনি অভিনেতা তথা বন্ধু সুরজ পাঞ্চোলির সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির দিকে ইঙ্গিত করেছিলেন। সুরজ অভিনেতা দম্পতি আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের সন্তান। জিয়ার মৃত্যুর পরে তাঁর মোবাইল ঘেঁটে জিয়ার মা সুরজের পাঠানো বেশ কয়েকটি মেসেজ পান। মেসেজগুলো করা হয়েছিল জিয়ার আত্মহত্যার কিছু আগে। মেসেজগুলো বেশ অস্বস্তিকর। পাঠানোর সময়সহ সেই ১০টি মেসেজ হলো:-বিস্তারিত পড়ুন













