শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

লাল বলেও দুর্দান্ত তাসকিন

নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তাসকিন আহমেদ। ঈশ! সাব্বির যদি জিভ রাভালের ক্যাচটা না ফেলতেন তাহলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ওভারেই উইকেটের স্বাদ পেতে পারতেন এই পেসার। উইকেট না পেলেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেননি তাসকিন। ওভার প্রতি চারের বেশি রান দিলেও গতি আর বাউন্স দিয়ে ল্যাথাম-উইলিয়ামসনদের তটস্থ করে রেখেছেন তিনি। ব্যাটসম্যানদের চাপে রাখার ফলটাও হাতেনাতে পেয়ে যান এই পেসার। নিজের অষ্টম ওভারে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন তাসকিন। ওভারের পঞ্চম বলেবিস্তারিত পড়ুন

স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিলেন স্বামী

পারিবারিক কলহের জেরে পূর্ব নাখালপাড়ায় স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন আকলিমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তাঁর স্বামী আবদুল কুদ্দুস পলাতক রয়েছেন। আকলিমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁর মুখমণ্ডল, শ্বাসনালি, হাত ও বুক দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাঁর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ বলেন, আবদুল কুদ্দুস একসময় মালয়েশিয়ায় ছিলেন। বিদেশে থাকার সময় আকলিমার সঙ্গেবিস্তারিত পড়ুন

আবারও রাজপথে আন্দোলনে নামছে বিএনপি

বিএনপি সময়-সুযোগমতো আবারো রাজপথে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উই আর কমিটেড ফাইট টু দ্য লাস্ট অর্থাৎ আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। খালেদা জিয়ার নেতৃত্বের ওপর আস্থা রাখুন, ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় হবেই। আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হল রুমে ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত পড়ুন

এক্স-রে রিপোর্টের অপেক্ষায় মুশফিক

কাল নিল ওয়াগনারের লাফিয়ে ওঠা বলে আঘাত লেগেছিল আঙুলে। সেই ব্যথা এখনো আছে। আজ সকালে সে জন্যই ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। উইকেট কিপিং করছেন ইমরুল কায়েস। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, হাতে ব্যথা থাকায় বেসিন রিজার্ভের পাশের একটি এক্স-রে সেন্টারে এক্স-রে করা হয়েছে মুশফিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও ডান হাতের তর্জনির। এখন সেটারই রিপোর্ট পাওয়ার অপেক্ষা। এক্স-রে রিপোর্টে বড় সমস্যা ধরা না পড়লেই মাঠে নামবেন মুশফিক। কাল অবশ্য ব্যথা পাওয়ারবিস্তারিত পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে খাদে, নিহত ৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলি এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৭ জন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। কুমিল্লা অঞ্চলের মহাসড়ক পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিমের ভাষ্য, ঝুমুর পরিবহনের বাসটি নীলফামারীর ডিমলা থেকে কুমিল্লার দিকে আসছিল। জিংলাতলিতে এসে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলেবিস্তারিত পড়ুন

তাঁর দক্ষতায় বাঁচল দেড় শ প্রাণ

যাত্রী ১৪৯ জন। ক্যাপ্টেন (প্রধান পাইলট), ফার্স্ট অফিসার (পাইলট) আর পাঁচজন কেবিন ক্রু। দিনটি ছিল ২২ ডিসেম্বর। ওমানের স্থানীয় সময় তখন রাত তিনটা। গভীর রাতে দেড় শতাধিক আরোহী নিয়ে মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গর্জন করে আকাশে উড়াল দিতে যাচ্ছিল বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। গন্তব্য ছিল চট্টগ্রাম। কিন্তু মাসকট বিমানবন্দরে রানওয়ে থেকে উড়াল দেওয়ার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাইক্রোফোনে যাত্রীদের আতঙ্কিত না হতে বলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।বিস্তারিত পড়ুন

দেয়াল হয়ে দাঁড়ালেন লাথাম

এরই মধ্যে ক্যারিয়ারের ষষ্ট শতক তুলে নিলেন টম লাথাম। তিন উইকেট হারিয়েও দলকে চাপে পড়তে দেননি তিনি। একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করছেন টম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাথামের ১০৯ রানে ভর করে ৩ উইকেটে ২৭১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। এর আগে বিপজ্জনক হয়ে উঠার আগেই রস টেইলরকে বিদায় করেন কামরুল হাসান রাব্বি। ভাঙেন ৭৪ রানের পার্টনারশিপও। দলীয় ২০৫ রানের মাথায় রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেবিস্তারিত পড়ুন

কোহলির নেতৃত্বে ইতিহাসের পুনরাবৃত্তি চান ধোনি

আগামীকাল রবিবার বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সর্বকালের অন্যতম এই অধিনায়কের জন্য এটা নিশ্চয়ই অন্যরকম এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনির মাঝে তেমন কিছু দেখা গেল না। স্বভাবসুলভ ভঙ্গিতেই সাংবাদিকদের সাথে কথা বললেন তিনি। বললেন কোহলিকে সহযোগিতা করার কথা। এদিন নেতৃত্ব ছাড়ার বিষয়ে ধোনি বলেন, “একাধিক অধিনায়কত্ব বিষয়টি কাজে আসছিল না। সুতরাং আমি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, টেস্টেরবিস্তারিত পড়ুন

গুলশান হামলার পরিকল্পনাকারী রাজীব গ্রেপ্তার

নব্য জেএমবির শীর্ষ নেতা ও গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিট। শুক্রবার রাতে তাকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান একথা নিশ্চিত করেছেন। রাজীব অন্তত ২২টি হত্যা মামলার আসামি। তার সাগঠনিক নাম রাজীব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী, ওরফে গান্ধী, ওরফে শান্ত ওরফে আদিল। গুলশান ও শোলাকিয়া হামলায়বিস্তারিত পড়ুন

সালমান সহ পাঁচ বলিউড স্টারকে আদালতে হাজিরার নির্দেশ

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউডের পাঁচ অভিনেতা- অভিনেত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দিল যোধপুর কোর্ট। আগামী ২৫ জানুয়ারির মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৮ সালের এই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িত সন্দেহে সালমান খান ছাড়াও সঈফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমকে নোটিশ পাঠিয়েছে যোধপুর কোর্ট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট দলপত সিং এই নির্দেশ দিয়েছেন। শুক্রবার মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। যোধপুরে কঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন