Archives
now browsing by author
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আপডেট সময়সূচি


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরে যায় ৩-০ ব্যবধানে। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হার মানে ৩-০ ব্যবধানে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আগামী ১২ জানুয়ারি থেকে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজ। টেস্টে বাংলাদেশ কী পারবে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে? নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের বিপক্ষে টেস্ট জেতাটা কঠিন। কিন্তু অসম্ভব নয়। সেই সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে একটি জয় কিংবা ড্রয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড সফর শেষবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে দেশে ফিরছেন তিন ক্রিকেটার


নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে আজ রাতেই রওনা দেবেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। শুভাগত হোম চৌধুরী, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত ফিরে আসছেন ঢাকায়। তাদের সঙ্গে আসার কথা ছিল মোসাদ্দেক হোসেন সৈকতেরও। বিমানের টিকিটও কাটা ছিল তার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে। এজন্য তাকে দলের সঙ্গে রেখে দেওয়া হচ্ছে। তামিম ইকবাল, ইমরুল কায়েসের চোটের কারণে মোসাদ্দেককে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। টেস্ট না খেললেও দলের সঙ্গেবিস্তারিত পড়ুন
আর্জেন্টিনায় মেসির সর্বনাশ
আর্জেন্টিনার বিখ্যাত আকাশি-সাদা জার্সি গায়ে বিশ্বকাপসহ বেশকটি শিরোপার খুব কাছে গিয়েও ভাগ্যবিড়ম্বনায় হেরেছেন লিওনেল মেসি। শেষ দুটি কোপা আমেরিকার ফাইনালেও ভাগ্য হতাশ করেছে তাকে। তবে দেশের জার্সিতে শিরোপা খরায় ভুগলেও ক্লাবের জার্সিতে নিজেকে গ্রহের অন্যতেম সেরা একজন ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছন মেসি। নিজের সেরাটার জন্য পাঁচ-পাচটি ব্যালন ডি’অর রয়েছে তার শোকেসে। বিশ্বফুটবল ক্রীড়াঙ্গনে এভাবে আলো ছড়ানোয় গত বছর ঘরের ছেলেকে স্মরনীয় করে রাখার উদ্যেগ নেয় আর্জেন্টিনা। এ জন্য ২০১৬ সালে আর্জেন্টিনারবিস্তারিত পড়ুন
১০ জানুয়ারি টেস্টে প্রথম জয়, স্মৃতির পাতা থেকে বীরত্বগাথা আটটি গল্প টেস্ট আসরের..


১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয় করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হলেও পরের বছরের ১৭ মে ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পায় ক্রিকেটের নবীনতম দেশটি। এরপর ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০৫ সালের ১০ জানুয়ারি টেস্টে প্রথম জয় পায় লাল-সবুজের দল। এরপর ১৭ বছরে মাত্র ৯৫ টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে জয় মাত্র আটটি ম্যাচে। আসুন দেখে নিই বাংলাদেশের জয় পাওয়া সেই আটটি টেস্টের চুম্বক অংশ :বিস্তারিত পড়ুন
ট্রাকের ধাক্কায় দুই রিকশা আরোহী নিহতঃ রাজধানীতে


পুরান ঢাকার ধোলাইখালে ট্রাকের ধাক্কায় দুইজন রিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশা চালক আলতাফ হোসেন। সোমবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাদল হোসেন ও সানোয়ার হোসেন। বাদল ধোলাইখালের একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক। শাহজাহানপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি। আর সানোয়ার বাদলের দোকানের কর্মচারী। তিনি ওয়ারী এলাকায় থাকতেন। গেণ্ডারিয়া থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, রাতে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক ওই রিকশাটিকে ধাক্কা দেয়।বিস্তারিত পড়ুন
মুশফিক ফিরে আসায় বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি, সাদা পোশাকে রঙিন দিনের স্বপ্ন !


টানা ছয়টি ম্যাচে হারা দল টেস্ট দিয়ে ছন্দে ফিরতে মুখিয়ে আছে। ছেলেদের মনোবল বাড়াতে যথাসম্ভব লড়াই চালিয়ে যাচ্ছেন হাথুরুসিংহে। গতকাল সকাল আটটা নাগাদ ওয়েলিংটনে পৌঁছানোর পর বিশ্রামে ছিলেন মুশফিকরা। বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি ২০ জানুয়ারি। টেস্ট দিয়ে মাঠের লড়াইয়ে ফিরবেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত বাইরে থাকতে হয় তাকে। মুশফিক ফিরে আসায় বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তির বাতাস বইছে।বিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে


ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার। আর বর্তমানে ধুমপানে যত লোকের মৃত্যু হচ্ছে ২০৩০ সালের মধ্যে তা এক তৃতীয়াংশ বাড়বে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং বিশ্ব সংস্থার এক যৌথ গবেষণার পর এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ধুমপানের এই ক্ষতি তামাক থেকে যে পরিমাণ কর আহরিত হয় তাকেও ছাড়িয়ে গেছে অনেক দূর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ২০১৩-১৪ অর্থবছরে তামাকজাতবিস্তারিত পড়ুন
যশোর সীমান্তে ৩ কিশোরী উদ্ধার !


যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারকালে তিন কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কিশোরীরা বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহারের হেফাজতে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রুদ্রুপুর সীমান্ত পথে পাচারকারীদেরবিস্তারিত পড়ুন
“বেশভূষায় ওই ব্যক্তিকে ইরাক-সিরিয়া অথবা আফগানিস্তানের জঙ্গিদের মতো লাগছিল”


চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিতে আসা এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে পুলিশে সোপর্দ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। ওই কর্মকর্তার দাবি, বেশভূষায় ওই ব্যক্তিকে ইরাক-সিরিয়া অথবা আফগানিস্তানের জঙ্গিদের মতো লাগছিল। তাই তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ এ ঘটনাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন। প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা জানান, সোমবার বিকেলে হৃদরোগের চিকিৎসার জন্য অর্থ সাহায্য নিতে প্রশাসনিক ভবনেবিস্তারিত পড়ুন
‘সফল’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি পাকিস্তানেরঃ ভারতের পর


পাকিস্তান প্রথমবারের মত সাবমেরিন থেকে বাবর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। সোমবার এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাবর-৩ সংস্করণের এই ক্রুজ মিসাইলের পাল্লা ৪৫০ কিলোমিটার বলে জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। সেনাবাহিনীর এই অগ্রগতিতে সংশ্লিষ্ট টিম এবং জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। রেডিও পাকিস্তান জানায়, ভারত মহাসাগরের অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।বিস্তারিত পড়ুন













