Archives
now browsing by author
সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে


ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ৯৯৭ জন অফিসার নেওয়া হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার (সাধারণ) পদের শূন্য পদগুলো পূরণ করা হবে। ৯৯৭টি পদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৪৬ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১২০, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকেবিস্তারিত পড়ুন
রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু


রাজশাহীর মোহনপুরে মদপানের চারজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এদের মধ্যে মোহনপুর উপজেলায় মারা গেছেন তিনজন। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। মদপানে অসুস্থ আরও চারজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই একসঙ্গে মদপান করেছিলেন বলে জানা গেছে। মারা যাওয়া চারজন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের মো. জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম আতোয়ার হোসেন (৩৫)।বিস্তারিত পড়ুন
তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি


তিন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে উচ্চ পর্যায়ের তিনটি কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের এই কমিটিগুলোর পরামর্শ নিতে হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনপ্রশাসন বিষয়ক কমিটি”, “আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি” এবং “পররাষ্ট্র বিষয়ক কমিটি” তিনটি উচ্চ পর্যায়েরবিস্তারিত পড়ুন
মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম সংস্কার এনেছিলেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় শাসনব্যবস্থা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এনেছিলেন বলে উল্লেখ করেন তিনি। সব মামলা থেকে খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে “রাজবন্দীর জবানবন্দি” শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন
বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম


বিসিএস পরীক্ষার আবেদনে চিকিৎসকদের বয়স বৃদ্ধির দাবিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। তাদের দাবি, বিসিএসে আবেদনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের বয়স-সীমা দুই বছর বাড়ানো হলেও চিকিৎসকদের আবেদনে বয়স-সীমা আগের মতোই রয়ে গেছে। এক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে এই বৈষম্য নিরসন করা না হলে কর্মবিরতিসহ চিকিৎসকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চিকিৎসকদের বয়স-সীমা বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই হুঁশিয়ারি দেন। এরবিস্তারিত পড়ুন
পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারাদেশে ছড়িয়ে পড়ছিল, সেই সময় গত বছরের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৬ জুলাই শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এলে তিনি ছিলেন সবার আগে। একপর্যায়ে পুলিশ গুলিবিস্তারিত পড়ুন
ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের


“জাতীয় রাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু” শীর্ষক জাতীয় সংলাপে অতিথি হিসেবে ছাত্রশিবিরের প্রতিনিধি উপস্থিত থাকায় সংলাপ বর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে এই সংলাপের আয়েজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখা। সংলাপে আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের। তবে অতিথিদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুরবিস্তারিত পড়ুন
৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়


৪৩তম বিসিএস পরীক্ষায় নির্বাচিতদের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৯ জানুয়ারি সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), নিয়োগ পদোন্নতি এবং প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। রবিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। এতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করাবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শহিদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের মাধ্যমে সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মাধ্যমে শহিদ পরিবার ও আহতদের এ মাস থেকেই পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি। ইতোমধ্যে ৮২৬ শহিদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে নাবিস্তারিত পড়ুন
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির


সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ (৫) (বি) অনুসরণ করে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রীম কোর্টের কয়েকজন বিপচারপতির বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ সুপ্রীম জুডিশিয়ালের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন। সে অনুযায়ী সুপ্রীম জুড়িসিয়াল কাউন্সিল আগামী সপ্তাহেবিস্তারিত পড়ুন













