Archives
now browsing by author
ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ হলে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে মারা যাবে ২০০ কোটি মানুষ


সত্যিই যদি ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ লেগে যায়, তাহলে তা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী, ঘটবে ব্যাপক প্রাণহানি। তিন বছর আগে করা এক গবেষণা বলছে, পারমাণবিক যুদ্ধ হলে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। অন্তত ২০০ কোটি মানুষ নিহত হবে। পৃথিবীজুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে মানবসভ্যতা। কাশ্মীরের উরিতে ১৮ ভারতীয় সেনা নিহতের ঘ্টনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ভারত পাকিস্তানে সার্জিক্যাল আক্রমণের পরিকল্পনাবিস্তারিত পড়ুন
এবার কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা
রাজশাহীর বাগমারায় এবার কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম তাহমিনা বেগম। তাহমিনা উপজেলার শিয়ালি গ্রামের মিঠু আলীর স্ত্রী। এ ঘটনায় তাহমিনার স্বামী মিঠু আলীকে আটক করে স্থানীয় জনতা পুলিশের সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নাইমুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে বেলাবিস্তারিত পড়ুন
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কি সমস্যা সৃষ্টি হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আজ সকালে এখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের খবর কি যমুনা নদীর স্রোতে ভেসে এসেছে। … এমন কি সমস্যা সৃষ্টি হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।’ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিষয়ে গণমাধ্যমকে জানানোর জন্য জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশে এখনবিস্তারিত পড়ুন
ফেসবুকে নবী মহম্মদের বিরুদ্ধে কটুক্তি করে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার


ইসলাম ধর্মের নবী মহম্মদকে নিয়ে ফেসবুকে মাধ্যমে কটু মন্তব্য করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারক বিশ্বাস নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অন্তত তিনটি থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের হয়েছিল। হাওড়া শহর পুলিশ তাকে আটক করে এখন জেলে পাঠিয়েছে। কলকাতার লাগোয়া হাওড়া শহরের পুলিশ কমিশনার ডি পি সিং বলছেন ইসলামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সামাজিক মাধ্যমে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তারক বিশ্বাসকে। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, ধর্মকে অপমান করাবিস্তারিত পড়ুন
সুন্দর, সুস্পষ্ট, ছন্দময় কথা বলতে শেখার জন্য ৫টি প্র্যাকটিস টিপস


সুন্দর, সুস্পষ্ট, ছন্দময় কথা কার না ভালো লাগে। আপনি কোন অফিসে চাকুরী করছেন। কলিগদের সাথে সুন্দর করে কোন কিছু বিবরন দিতে পারছেন। আপনার প্রতি অন্যদের ভালোলাগা তৈরী হবে। বস এর রুমে গিয়ে সাবলিল ভাষায় নিজের অভিমত ব্যক্ত করতে পেরেছেন, বস আপনার উপর হ্যাপি। আপনি প্রেম করছেন অথবা ফোনে নতুন বান্ধবীর সাখে আলাপ শুরু করেছেন। সুস্পষ্ট এবং দ্বিধাহীন চিত্তে কথা বলছেন। আপনার গ্রহনযোগ্যতা বেড়ে যাবে প্রেয়শীর বা বন্ধুর মনে।আর সেজন্য দরকার মুখেরবিস্তারিত পড়ুন
চলছে চলচিত্র জগতের শুভ আর ফারিয়ার প্রেমী ও প্রেমী


দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং চলছে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলে। ছবিটি পরিচালনা করছেন গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। এতে জুটি বেঁধে বড় পর্দায় চমক নিয়ে হাজির হচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। ছবিটির শুটিং সম্পর্কে পরিচালক রাজু বলেন, ‘প্রেমী ও প্রেমী’ ছবির নির্মাণ কাজ একেবারেই শেষের দিকে। আর তিনদিন কাজ করলেই ছবির কাজ শেষ হবে। তারপর দেশের বাইরে দুটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে ক্লোজবিস্তারিত পড়ুন
বাংলাদেশী ’শাহেদ’ এবং ওপার বাংলার ‘রিয়ার’ বন্ধন সেনাপতির মাধ্যমেই


বিনোদন প্রতিবেদক : ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শাহেদ শরীফ। এবার টলিউড অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। ‘সেনাপতি’ শিরোনামের এ সিনেমাটির মাধ্যমে টলিউডের সিনেমায় পা রাখছেন তিনি। রিংগো ব্যানার্জির পরিচালনায় এ সিনেমায় শাহেদ-রিয়ার সঙ্গে আরো অভিনয় করবেন কলকাতার নায়ক পরমব্রত। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গতকাল বুধবার ঢাকা ছেড়ে কলকাতা গিয়েছেন শাহেদ। চলতি সপ্তাহে ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে বলে জানা যায়। এবিস্তারিত পড়ুন
ভালোবাসা বাধা মানে না.. দৃষ্টিহীন যুগলের ভালোবাসায় পথচলা


সিহাব ও মালা দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু তাদের ভালোবাসা আকাশের মতো সীমাহীন। ভালোবেসে এক বুক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলেন তারা। কিন্তু তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় মালার পরিবার। কিন্তু তাদের ভালোবাসার শক্তির কাছে পরাজিত হয় সব বাধা। বিয়ের একমাস পর অবশেষে এক হয়েছেন তারা। নবদম্পতিকে তানোর থানা পুলিশের সহযোগিতায় একত্রিত করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা। জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা জানান, রাজশাহীর তানোর উপজেলার চাপড়া গ্রামের হোসেন আলীর মেয়ে সুফিয়া আক্তারবিস্তারিত পড়ুন
শৈলকুপায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উপর বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত !


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে “জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা” শীর্ষক বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কনফারেন্স কক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)’র আবাসিক প্রকৌশলীবিস্তারিত পড়ুন
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু !


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু (৩০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার হাসনাভিটা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের আগুনিয়াপাড়া গ্রামে। স্থানীয়রা জানায়, রাজু সকালে ওই গ্রামের নির্মানাধীন একটি ভবনে কাজ করছিলো। অসাবধানতা বশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।













