Archives
now browsing by author
পত্রিকায় খবর প্রকাশের পর ভালবাসায় সিক্ত সেই মেধাবী রাকিব হাসান


ঝিনাইদহ প্রতিনিধিঃ সমাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় খবর প্রকাশের পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মেধাবী ছাত্র রাকিব হাসানের পাশে দাড়িয়েছেন। হতদরিদ্র এই ছেলেটিকে কলেজের ভর্তির দায়িত্ব নিয়েছেন ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম। আজ বুধবার রাকিব হাসান কেসি কলেজে ভর্তি হচ্ছে। মঙ্গলবার ঝিনাইদহ পরিবার পরিবার কল্যান বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহম্মেদ রাকিবকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দীন আজাদ, সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু,বিস্তারিত পড়ুন
ইউটিউবে মডেল সমুন এর সৃষ্টিশীল যে মিউজিক ভিডিওটি সাড়া ফেলেছে [ভিডিও সহ]


এ প্রজন্মের সুদর্শন ও সৃষ্টিশীল মডেল সুমন আহমেদ। গত ২৩ শে মে মডেল সুমন এর একটি মিউজিক ভিডিও (গান) ইউটিউব চ্যানেল এ মুক্তি পেয়েছে। গানটির কথা ও সুরের সাথে মডেল সুমন চরিত্রের রুপায়ন করতে গিয়ে তার স্বকীয়তার পরিচয় দিয়েছেন। অগনিত দর্শক শ্রোতা অজান্তেই কেঁদে ফেলেছেন ঘটনার পরিক্রমা দেখে। তার সবটুকুই হয়ে উঠেছে এই মডেল সুমন এর অভিনয়ের কারনে। ভিডিওটি মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে। একটি নিউজ পোর্টালের পেইজে গানটি ইতোমধ্যে দেড়বিস্তারিত পড়ুন
শিশু সৌরভ হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জের চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বিপুল দাস ও আকাশক। বুধবার রাতে উপজেলার রায়গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন দুপুর ৩টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলাবিস্তারিত পড়ুন
’বাসে উঠতে গেলে শিশু বলে পাত্তা দেয় না কেউ’


‘বাসে উঠতে গেলে শিশু বলে পাত্তা দেয় না কেউ। কোনো কাজে সহায়তা চাইলেও ছোট মানুষ বলে অবজ্ঞা করে অনেকে। অথচ আমি একজন পরিপূর্ণ মানুষ, এ কথাটা কেউ মানতেই চায় না।’ কথাগুলো বলছিলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের রেজাউল করিম সবুজ। ২৫ বছর বয়সী সবুজের উচ্চতা মাত্র তিন ফুট সোয়া তিন ইঞ্চি। ওজন ১৯ কেজি। সবুজরা চার ভাইবোন। সবার ছোট বোন তাসনিমা পারভীন এবার এসএসসি পাস করেছে। ছোট ভাই হাবিবুরবিস্তারিত পড়ুন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই !


সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন মারা গেছেন। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পিআরও মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাভোকেট প্রমোদ মানকিন ১৯৩৯ সালের ১৮ এপ্রিল নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকালজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এক সম্ভ্রান্ত গারো পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মেঘাবিস্তারিত পড়ুন
এসএসসির ফল যেভাবে জানা যাবে


আজ বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর একটায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার পর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানায় ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/dakhil) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোলবিস্তারিত পড়ুন
সাপাহারে ইউপি নির্বাচনে আ’লীগ-৩, বিদ্রোহী-১, বিএনপি-১, স্বতন্ত্র-১ চেয়ারম্যান নির্বাচিত


প্রদীপ সাহা, সাপাহার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপুর্ন ভাবে শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আ’লীগ-৩, বিদ্রোহী-১, বিএনপি-১, স্বতন্ত্র-১ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা, সাপাহার সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. আকবর আলী (নৌকা) প্রতিকে ৬০২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের বিদ্রোহী নার্গিস সরকার (আনারস) প্রতিকে পেয়েছে ৫৭১৮ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) (ধানের শীষ) প্রতিকে পেয়েছেবিস্তারিত পড়ুন
ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী বিজয় চার দিনেও উদ্ধার হয়নি পরিবারে শোকের ছায়া !


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকা থেকে বিজয় কুমার পাল (৩৪) নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত চার দিনেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ ব্যবসায়ী বাজারগোপালপুর গ্রামের পালপাড়ার মৃত গোউর চন্দ্র পালের ছেলে। বাজার গোপালপুরে তার ভাই ভাই জুয়েলারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মটরসাইকেল ও টাকাসহ তাকে অপহরণ করা হতে পারে বলে বিজয় পালের পরিবারের ধারণা। গত বুধবার সন্ধ্যা থেকে বিজয় নিখোজ রয়েছে। তার ব্যবহৃতবিস্তারিত পড়ুন
মাকে স্মরণ করে কাঁদলেন জেলা প্রশাসক ! ঝিনাইদহে মা দিবসের আলোচনা সভা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: সম্মেলন কক্ষে আমন্ত্রীত অতিথি ভর্তি। চলছে মা দিবসের আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্য শুরু করার ২ মিনিট পরেই মৃত মা কে স্মরণ করে শিশুর মত কেঁদে ফেললেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তার কান্না দেখে অবাক সভাকক্ষ ভর্তি অতিথিবৃন্দ। কারও দিকে কেউ তাকাতে পারছেন তা। জেলা প্রশাসকের এমন কান্না দেখে সবার চোখেই পানি এসে গেলো। ১ মিনিটের নিরবতা শেষে আবারো বক্তব্য শুরু করলেন তিনি। রোববার সকালে বিশ্ববিস্তারিত পড়ুন
এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য হয়নি


সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সরকার দলীয় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। রোববার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে হরতালের কারণে রনিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় এবং কোন সাক্ষি আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ মাকসুদ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামসুন্নাহার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্যবিস্তারিত পড়ুন













