Archives
now browsing by author
কিভাবে বদলে গেলো বাংলাদেশের পেস বোলিং
হাশিম আমলার স্বপ্নেও সম্ভবত দৃশ্যটা দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে। ক্রিকেট জীবনে ভালো-মন্দ অনেক কিছুরই মুখোমুখি তিনি হয়েছেন কিংবা হবেন। কিন্তু রুবেলের বলে যেভাবে তার স্ট্যাম্প শূন্যে ভাসল আর বার কয়েক গোত্তা খেয়ে বেশ খানিকটা দুরে গিয়ে আছড়ে পড়ল, সেটা সারা জীবনে তিনি ভুলবেন কি করে? আমলার জন্য দুঃস্বপ্ন হতে পারে, কিন্তু রুবেলের ওই ডেলিভারিটা যে বদলে যাওয়া বাংলাদেশের পেস অ্যাটাকের সবচেয়ে বড় বিজ্ঞাপন! কিংবা তৃতীয় ওয়ানডেতে যেভাবে কুইন্টন ডি কককে বোল্ডবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।’ রাষ্ট্রপতি আরো বলেন, ‘এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হনবিস্তারিত পড়ুন
দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ভোলা, মৌলভীবাজার, পিরোজপুরের চাঁদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, চট্টগ্রাম, কুমিল্লা, পিরোজপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, লালমনিরহাটসহ দেশের কয়েকটি স্থানে সকালে ঈদের নামাজ আদায় করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই মূলত আমাদের দেশে পালন করা হয় ঈদ। তবে দেশের বিভিন্ন এলাকায় কিছু পীরের অনুসারীরা সৌদি আরবকে তীর্থভূমি মনে করে তাদের সঙ্গে একই দিন ঈদ পালন করেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ সফরে আসবেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, পুতিনের সফরের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত চুক্তি হতে পারে কয়েক মাসের মধ্যেই।ওই সময়েই বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ভ্লাদিমির পুতিনের।
পবিত্র কুরআন পূরোটা নিজ হাতে লিখেছেন তিনি
মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের নানামুখী প্রতিভা দিয়েছেন। কেউ তার প্রকাশ ঘটাতে পারে আবার কেউ ঘটাতে পারে না। পবিত্র রমজান মাসকে সামনে রেখে জান্নাতকে ১১ মাস ধরে সুসজ্জিত করা হয়। পৃথিবীতেও রমজানের আগমনকে কেন্দ্র করে অনেকে অনেক কর্মকান্ড করে থাকেন। এদেরই একজন আফগানিস্তানের বাদাখশান নিবাসী মারইয়াম আতাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর পবিত্র রমজান মাসে অবতীর্ণ কুরআন মাজীদ সে নিজ হাতে লিখেছে। ১১৪ সূরা এবং ৬৬৬৬টি আয়াত সম্বলিত কুরআন মাজীদবিস্তারিত পড়ুন
কর্ণফুলী গার্ডেন সিটির আগুন নিয়ন্ত্রণে
ঢাকা মহারগরীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে এর কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানা যায়নি। আজ শনিবার সকাল ৯টার কিছু সময় পর ১৯ তলা এই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে বলে দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন। তিনি আমাদের কন্ঠস্বর প্রতিনিধিকে বলেন, “সকাল ৯টা ৭ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।” মনিরুল আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলেবিস্তারিত পড়ুন
হ্যাকিং হতে পারে আপনার পিসি “ফ্ল্যাশের” মাধ্যমে
কম্পিউটার ও নেটওয়ার্কের নিরাপত্তাবিষয়ক সংস্থা সিম্যানটেক পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের এক সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে আপনার পিসির নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। ফ্ল্যাশ প্লেয়ারের নির্মাতা অ্যাডব বিষয়টিকে স্বীকার করেছে এবং একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। আক্রমণকারীরা ক্ষতিকর কোড চালিয়ে ফ্ল্যাশ প্লেয়ারের দুর্বলতার সুযোগে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। সিম্যানটেক জানিয়েছে, এ সমস্যা মোকাবিলায় আপগ্রেড করতে হবে অ্যাডব ফ্ল্যাশ। অন্যথায় পিসির ফ্ল্যাশ প্লেয়ারকেবিস্তারিত পড়ুন
নতুন নিয়মে খুশি দু প্লেসি, একটি বলই পারে টি-টোয়েন্টি ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে
একটি বলই পারে টি-টোয়েন্টি ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে। তাই সব ‘নো’ বলেই ফ্রি-হিট দেওয়ার নতুন নিয়মে রোমাঞ্চিত ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের বিশ্বাস, নতুন নিয়ম অনেক বড় পার্থক্য গড়ে দেবে। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সব নো বলে ফ্রি হিটের নতুন নিয়মের শুরু হবে এই ম্যাচ দিয়েই। দু প্লেসি নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। “(সব ‘নো’ বলেবিস্তারিত পড়ুন
আগেই নামবেন ডি ভিলিয়ার্স ..হুমকি হয়ে
শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি সরাসরিই জানিয়ে দিলেন, ডি ভিলিয়ার্সকে দেখা যাবে টপ অর্ডারেই। “আমাদের পরিকল্পনা হলো এবিকে একটু আগে ব্যাটিংয়ে নামানো। সেটা ওপেনিংই হবে নাকি তিন নম্বর, তা নিয়ে এখনও আলোচনা করছি। তবে নিয়মিত পজিশনের চেয়ে সে ওপরে ব্যাট করবে নিশ্চিতভাবেই।” ডি ভিলিয়ার্স সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন মিরপুরেই। গত বছরের এপ্রিলে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে। ওই ম্যাচে পাঁচে ব্যাট করে ১০ রানে আউটবিস্তারিত পড়ুন
২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচ


২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচ খেলবে বাংলদেশ। চার বছরে অনেক পরিবর্তন হয়েছে স্বাগতিক দলে। এই সময়ে দলে আসা স্বাগতিকদের অনেক ক্রিকেটার সম্পর্কে কোনো ধারণা নেই অতিথিদের। এই অজানাকেই সবচেয়ে বড় ভয় দক্ষিণ আফ্রিকার। অতিথিদের ভয় আরও বাড়াতে সতীর্থদের বুক ভরা সাহস আর বুদ্ধি দিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা বলেছেন মাশরাফি। অভিজ্ঞতার ঘাটতি মনোবল দিয়ে পুষিয়ে নিতে চান নড়াইল এক্সপ্রেস। “দক্ষিণ আফ্রিকার শক্তি সম্পর্কে আমরা সবাইবিস্তারিত পড়ুন













