সোমবার, জুন ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

নাটকে মানহানির অভিযোগ, সাদ্দাম মালকে ছাত্র অধিকার পরিষদ নেতার আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নাম সাদ্দাম মাল। বরিশালের আঞ্চলিক ভাষায় কন্টেন্ট এবং নাটক বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে এই নাটক নিয়েই এবার বিতর্কের মুখে পড়তে হয়েছে সাদ্দাম মালকে। তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তর। সম্প্রতি সাদ্দাম মালের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‌“মালব্রো ইন্টারটেইনমেন্ট” থেকে “রেষা রেষি” নামের একটি নাটক প্রকাশিত হয়েছে। ওই নাটকের কিছু দৃশ্যের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের মিলে যাওয়ার অভিযোগ করেছেন গণ অধিকারবিস্তারিত পড়ুন

নতুন নোটে থাকবে না কোনো ব্যক্তির ছবি, জানালেন গভর্নর

পবিত্র ঈদ-উল-আজহার আগেই নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। নতুন নকশার এই তিন ধরনের নোটের ছাপা চলছে গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না; এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি থাকবে। শনিবার (২৪ মে) সকালে ঢাকার আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ঋণ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আহসানবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার যেসব কারণে চাপে

দায়িত্ব নেওয়ার ৯ মাসের মাথায় শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভয়ানক চাপের মুখে। পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগের বিষয়ও বিবেচনা করছেন। কেন তিনি এবং তার অন্তর্বর্তী সরকার এত অল্প সময়ে এমন অবস্থায়? পদত্যাগ করতে চান- এমন কথা অবশ্য ড. ইউনূস নিজে বলেননি, এমন দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। প্রশ্ন হলো, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবার মতামতের ভিত্তিতে গঠিত এই সরকার কেন এতবিস্তারিত পড়ুন

তিন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বিকল্প যে শর্ত দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে ন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে পদত্যাগের বিকল্প হিসেবে আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। আর সেই শর্তটি হলো, পরবর্তী নির্বাচনে তারা তিনজন প্রার্থী হবেন না, মুচলেকায় এমন স্বাক্ষর করতে হবে। শনিবার (২৪ মে) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমেরবিস্তারিত পড়ুন

তিন উপদেষ্টাকে বাদ দিতে বিএনপির লিখিত দাবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের পর সাংবাদিকদের দলটির প্রতিনিধিরা বলেছেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে তিন উপদেষ্টাকে বাদ দিতে লিখিত দাবিও জানানো হয়েছে। শনিবার (৪ মে) রাত ৯টার যমুনার সামনে সাংবাদিকেদের সঙ্গে কথা বলেন বৈঠকে অংশ নেওয়া বিএনপির চার নেতা। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুলবিস্তারিত পড়ুন

যমুনা থেকে বেরিয়ে যা বললেন জামায়াতের আমির

জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, সেটা স্পষ্ট করা দরকার বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। শনিবার (২৪ মে) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের আমির এসব কথা বলেন। জামায়াতের আমির মনে করেন, সময়টি কখন, সেটির একটি রোডম্যাপ (পথনকশা) দরকার। পাশাপাশি সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন।বিস্তারিত পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ

আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের (১৮৯৯ খ্রিস্টাব্দ) এই দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানবতার কবি। সারা জীবন তিনি সমাজের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কলম ধরেছেন। তিনি নির্ভীকচিত্তে কুসংস্কার, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে ক্ষুরধার রচনা অব্যাহত রেখেছেন। আপসহীন নজরুল লোভ-খ্যাতির মোহের কাছে মাথা নত করেননি। কারা-নির্যাতনেও বিচ্যুত হননি লালিত আদর্শ থেকে। অজস্র গানে তিনি সমৃদ্ধবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিলের দাবি নাগরিক পার্টির

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিলের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল। ভোটের অধিকার হরণ করেছিল। রাতে ভোট হয়েছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। সেই সময়ের বিরোধী দলগুলোও এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল।বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরের কোতোয়ালি থানাধীন ১৯/বি কাজিটুলাস্থ বাসভবনে বৃহস্পতিবার রাতে এক বর্বর হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। তথ্যসূত্রে জানা যায়, হামলাকারীরা গত ১লা মে, ২০২৫ রাত আনুমানিক ১০ ঘটিকায় মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী জাফর আলীকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় নিরাপত্তাকর্মী জাফর আলী হামলাকারীদের জানান, মোহসিন চৌধুরী ও তার স্ত্রী শানারা চৌধুরী বাসায় নেই এবং এই মুহুর্তে তারা কোথায় আছেন তাও তিনিবিস্তারিত পড়ুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। “বি” ইউনিটে মোট ১,৯৮৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ১,৮৭১ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৯৪.১৬%।  ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী,বিস্তারিত পড়ুন