HIV সম্পর্কে নতুন কিছু তথ্য


দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। রোগের মধ্যে অনেক ধরনের রোগ রয়েছে যা আমাদের অনেকটাই দেহকে অস্বুস্থ করে দেয় তাছাড়া মরণব্যধি। এই ধরনের রোগের মধ্যে একটি হলো HIV।
জেনে নিন HIV সম্পর্কে নতুন কিছু তথ্যঃ
HIV নিয়ে ধারণাটা এখনও আমাদের অনেকের কাছেই পরিস্কার নয়। HIV কে অনেকে মনে করেন ছোঁয়াচে রোগ। ঠিক কী কী কারণে HIV হয় তাও জানা নেই অনেকের। বলা হয় সাধারণত যৌন সঙ্গম থেকেই হতে পারে HIV।
তবে সব ক্ষেত্রেই যে যৌন সঙ্গম থেকে HIV হবে, এমনটাও আবার নয়। তাই এ নিয়ে গবেষণা আজও চলছে। সম্প্রতি এক সমীক্ষায় পাওয়া গেছে HIV সম্পর্কে নতুন তথ্য।
সমীক্ষায় দেখা গেছে, HIV সংক্রমণের ফলে দেখা দিতে পারে অকাল বার্ধক্য। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, HIV ভাইরাস শরীরের মধ্যে একবার ঢুকে গেলে, সেই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি বৃদ্ধে পরিণত করে দেয়। HIV-র ফলে শরীরে দেখা দেয় নিউরোকগনিটিভ ইমপায়ারমেন্টের মতো বার্ধক্যজনিত রোগ, যকৃতের সমস্যা এবং হৃদযন্ত্রের নানারকম সমস্যা।
যে সমস্ত বার্ধক্যজনিত রোগ বয়সকালে মানুষের মধ্যে দেখা দেয়, সেই রোগই কমবয়সীদের মধ্যেও HIV-র ফলে হয়ে যেতে পারে। HIV-কে প্রতিরোধ করার জন্য বিজ্ঞানীরা তাই খাওয়া দাওয়া, জীবন-যাপন এবং অবশ্যই অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য সেবনের ওপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













