অর্থনীতিতে নোবেল পেলেন আঙ্গাস ডেটন
২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আঙ্গাস ডেটন। ৬৯ বছর বয়সী এই শিক্ষক দারিদ্র্য, স্বাস্থ্য, জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে গবেষণা করেন।
সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে ‘রয়্যাল সুইডিশ একাডেমি’ ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য যুক্তরাজ্যের নাগরিক আঙ্গাস ডেটনের নাম ঘোষণা করে।
মাইক্রো, মাক্রো ও উন্নয়ন অর্থনীতি রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কমিটি জানিয়েছে।
ডেটন তার অর্থনৈতিক নকশায় যে নীতির কথা বলেছেন, তাতে জনগণের কল্যাণ ও দারিদ্র্য কমানোর কাজে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছে নোবেল কর্তৃপক্ষ। এ ছাড়া তার গবেষণায় স্থান পেয়েছে ব্যক্তিগত ভোগের ক্ষেত্রে পছন্দের বিষয়টিও। পুরস্কারের হিসেবে ডেটন পাবেন ৮ মিলিয়ন সুইডিশ ক্রাউন (৯৭৮,০০০ মার্কিন ডলার)।
পুরস্কার জেতার পর ডেটন এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘খুবই ভাল লাগছে। কিন্তু অন্ধ আশাবাদী নই। কারণ আমি জানি, বিশ্বের অগণিত মানুষ এখনও দারিদ্র ও অন্যান্য সমস্যায় জর্জরিত।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













