রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ


চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো: ইফতিখার আলম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাউজান উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের উরকিরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, আহত ইফতেখার আলম আওয়ামী লীগের একজন সমর্থক এবং সাবেক সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তীতে এ.বি.এম. ফজলে করিম চৌধুরীর গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে যে, আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বিএনপির কর্মী ফজলুল হক, ওসমান, বাবুলসহ আরও প্রায় সাতজন ব্যক্তি সংঘবদ্ধভাবে মো: ইফতিখার আলমের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য জানা যায়নি।
নিজস্ব সংবাদদাতা: আমাদের কন্ঠস্বর, ২১ ফেব্রুয়ারি ২০২৬
এই সংক্রান্ত আরো সংবাদ


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন


ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন













