অাচরণ দেখে বুঝে নিন আপনার আত্মহত্যা প্রবণতা আছে কিনা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর বিশ্বে আট লাখ মানুষ আত্মহত্যা করে এবং ব্যর্থ চেষ্টা চালায় এর কুড়ি গুণ বেশী মানুষ।
বড় ধরনের এক আন্তর্জাতিক সমীক্ষা শেষে বিজ্ঞানীরা বলছেন, আত্মহত্যার চেষ্টা করেছে এমন মানুষের আচরণের মধ্যে এক ধরণের সাদৃশ্য পেয়েছেন তারা।
ইউরোপিয়ান কলেজ অব নিউরো-সাইকো-ফার্মাকোলজির এই সমীক্ষায় মূলত আত্মহত্যা-প্রবণ মানুষের আচরণের উপর নজর দেয়া হয়েছে।
তারা দু’দল মানুষের আচরণের তুলনা করেছেন। এদের একদল এক বা একাধিক বার আত্মহননের চেষ্টা করেছে, আরেকদল বিষণ্ণতার রোগী কিন্তু কখনো আত্মহননের চেষ্টা করেনি।
গবেষকরা বলছেন, যেসব বিষণ্ণতায় ভোগা মানুষ যথেচ্ছ গতিতে গাড়ি চালায়, কোনকিছুতে বাছবিচার করে না এবং ঘরের মধ্যে অকারণ পায়চারি করে, তাদের আত্মহননের চেষ্টা চালানোর সম্ভাবনা শতকরা ৫০ ভাগ বেশী।
বিজ্ঞানীরা আশা করছেন, গবেষণার এই ফলাফল ব্যবহার করে বিষণ্ণতার চিকিৎসা আরো কার্যকর করা সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর বিশ্বে আট লাখ মানুষ আত্মহত্যা করে এবং ব্যর্থ চেষ্টা চালায় এর কুড়ি গুণ বেশী মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্রবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন













