আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন !
ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কার্টার দাবি করেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পুনঃরায় সামরিক বাহিনী ব্যবহারের ক্ষেত্রে ছয় দেশের নয়া পরমাণু সমঝোতা চুক্তি কোন বাধা হবে না৷
অন্যদিকে রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন দাবি করেন, প্রতিবেশী দেশ গুলির মধ্যে আধিপত্য বিস্তারের জন্য সব দিক থেকে চেষ্টা করছে ইরান৷ তিনি আরও দাবি করেন, প্রচলিত সামরিক অস্ত্রে ক্ষমতাধর দেশ হওয়ার ক্ষেত্রে ইরানের দীর্ঘ দিনের প্রচেষ্টাকে ‘বল্গাহীন’ করে তুলবে নয়া এই পরমাণু সমঝোতা চুক্তি।
এদিকে কার্টার দাবি করেন, প্রতিরক্ষা কৌশল বাস্তবায়নে মার্কিন প্রতিরক্ষা দফতর যা করতে পারে বা যা করবে তার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে নি নয়া পরমাণু সমঝোতা চুক্তি। তিনি আরও বলেন, ইরান কোনও তৎপরতা চালালে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনা মোতায়েন করে তার মোকাবিলা করবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













