ইবোলা প্রতিরোধে সিয়েরা লিওনের ২ জেলায় জরুরী অবস্থা
প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতিরোধে সিয়েরা লিওনের উত্তরাঞ্চলের ২টি জেলায় জরুরী অবস্থা জারি করা হয়েছে।
জুন মাসে নতুন করে ৯ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট।
দেশটির প্রেসিডেন্ট শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন কামবিয়া এবং পোর্ট লোকো জেলায় আগামী ২১ দিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী অবস্থা বহাল থাকবে।
গত বছর পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর এ পর্যন্ত ১১ হাজার ১শ’র বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













