রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দাম বেড়েছে পাইকারি বাজারে পেঁয়াজ, আদা ও রসুনের

রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে ছোলা, শুকনা মরিচ, আর খোলা সয়াবিন তেলের দাম। সব ধরণের মশলা, ইসুবগুলের ভুষি আর চিনির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে আদা আর রসুনের দাম। এদিকে ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনের চেয়ে পণ্যের মজুদ বেশি থাকায় এবার স্থিতিশীল থাকবে রমজানের বাজার।

রমজান শুরু হতে এখনো বাকি সপ্তাহখানেক। প্রতিবছর এ সময় নিত্যপণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় বলেই পণ্য আমদানিতে বাড়তি নজর দেন ব্যবসায়ীরা। তবে এবারের প্রেক্ষাপট যেন কিছুটা ব্যতিক্রম, মোহাম্মদপুর পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, রমজানকে কেন্দ্র করে বিশেষ কোনো প্রস্তুতি নেই ব্যবসায়ীদের। দু’একটি ব্যতিক্রম বাদে অধিকাংশ পণ্যের দামের ক্ষেত্রে আসেনি বড় ধরনের পরিবর্তন।

এক সপ্তাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। আদা প্রতি কেজিতে ১০ টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে দেশি পেঁয়াজ আর আলুর দাম। পাইকারি বিক্রেতারা বলেন, এক সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বেড়েছে। এছাড়া আদার দামও কিছুটা বেড়েছে।

বাজারে ছোলা, চিনি, খেসারির ডাল, চিড়া, বিভিন্ন ধরণের মশলা, সয়াবিনসহ ভোজ্যতেলের চাহিদা বেড়েছে। ৫ টাকা বেড়ে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, চিনি ৩৮, ৪ টাকা বেড়ে খোলা সয়াবিন ৮৫, আর খেসারির ডাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

বিক্রেতারা জানান, রোজার সময় ছোলা, ডাল, চিনি ইত্যাদি পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই এসব পণ্যের দাম কিছুটা বাড়তে পারে।

এদিকে একেবারেই স্থিতিশীল রয়েছে চালের বাজার। গেল সপ্তাহের মতোই প্রকারভেদে নাজিরশাইল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪৫, মিনিকেট ৪২ থেকে ৪৮, আর আটাশ চাল বিক্রি হচ্ছে ৩৪ টাকা কেজি দরে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত