বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসলাম আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রে নিপতিত

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, ‘আল্লাহ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে মুমিনদের ওপর জিহাদ ফরজ করেছেন। কোনো মুমিন জিহাদকে অস্বীকার করতে পারে না। জিহাদ এসেছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও তাগুতি শক্তির মূলৎপাটন করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। সাম্রাজ্যবাদীরা জিহাদকে কলুষিত ও বিতর্কিত করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইসলাম আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে নিপতিত।’

শনিবার বিকেলে রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালায়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, ‘অপপ্রচার ও ষড়যন্ত্র করে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে না। বাংলাদেশেও ইসলাম ও মুসলমানদের হেয় করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মসজিদকে টার্গেট ও খুতবা নির্দিষ্ট করে দিয়ে সরকার বহির্বিশ্বে ইসলাম ও মুসলমানদের জঙ্গি হিসেবে চিহ্নিত করছে। এটা দেশ ও সরকারের জন্য কল্যাণকর নয়।’

অবিলম্বে মসজিদে নজরদারী ও নির্দিষ্ট খুতবাদান বাতিল করুন। অন্যথায় হিতে বিপরীত হবে বলেও মন্তব্য করে তিনি। একই সঙ্গে সরকার ও বিরোধীদল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে একে অপরকে দোষারূপ না করে দেশের স্বার্থে সবাইকে নিয়ে বাস্তবমুখি ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ সাহাবুদ্দিন, হাফেজ শহীদুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী