ঈদের নামাজ নিষিদ্ধ করল আইএস
মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আর মাত্র সপ্তাহখানেক বাকি। মুসলমানরা ঈদের দিন সকালে নামাজ আদায় করে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে । তবে এবার ইরাকের মসুল শহরের মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারবেন না। ইসলামিক স্টেট (আইএস) ঈদুল ফিতরের নামাজ পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে।
এক বছর আগে আইএস ইরাকের মসুল শহর দখল করে। এরপর থেকে ধারাবাহিকভাবে তারা নিজস্ব ধর্মীয় রীতি ও আইন জারি করছে। নতুন জারিকৃত আইনের আওতায় পড়ল ঈদের নামাজ। ঈদুল ফিতর উদযাপনের এক সপ্তাহ আগে ইরাকের ধর্মীয় ও ঐতিহ্যবাহী ঈদের নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আইএস।
জঙ্গি এ সংগঠন জারি করা নিয়ম না মানলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানায়। যারা নিয়ম ভঙ্গ করে তাদের মৃত্যুদণ্ডসহ নানা শাস্তি দেওয়া হয়।
কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির (কেডিপি) কর্মকর্তা ইসমত রাজাব এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইএসের দখলে থাকা ইরাক ও সিরিয়ায় মুসলমানদের ঈদের নামাজ পড়া নিষিদ্ধ হয়েছে। ‘মূল ইসলাম ধর্মে ‘ঈদের নামাজ পড়ার নিয়ম নেই’ এবং ‘হযরত মুহাম্মদ (সা.) ঈদের নামাজ পড়তেন না’ উল্লেখ করে আইএস এ নিষেধাজ্ঞা জারি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













