সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে গর্ভনিরোধক বড়ি দিল স্কুলের প্রধান শিক্ষক
এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সে দীর্ঘদিন ধরে তারই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে চলেছে। ধর্ষিতা মেয়েটি যখন পেটে যন্ত্রণার কথা জানায়, তখন তাকে গর্ভনিরোধক বড়ি দিয়ে দেয় অভিযুক্ত প্রধান শিক্ষক, অভিযোগ ধর্ষিতার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সহজাপুর জেলায়। ধর্ষিতা মেয়েটি জানিয়েছে, প্রতিবারই সে যখন প্রাইভেট টিউশন নিতে স্কুলের প্রধান শিক্ষক স্বপন মিশ্রর বাড়ি যেত তখনই তাকে ধর্ষণ করত প্রিন্সিপ্যাল।
একইভাবে শুক্রবার যখন সেই ১২ বছরের মেয়েটি প্রধান শিক্ষকের বাড়িতে পড়তে যায়, ফের তখন তাকে ধর্ষণ করে প্রিন্সিপ্যাল। এরপর মেয়েটি তার পেটে যন্ত্রণার কথা জানায় প্রধান শিক্ষককে। তখন তাকে জোড় করে গর্ভনিরোধক বড়ি খেতে বলে প্রধান শিক্ষক। এরপরও মেয়েটির পেটে যন্ত্রণা কমেনি। মেয়েটি পরে সমস্ত কথা তার বাবা-মাকে জানায়।
যদিও মেয়েটি প্রথমে তার বাবা-মাকে বলে, প্রধান শিক্ষক তাকে পেটে যন্ত্রণার জন্যে পেইন কিলার দিয়েছে। পরে সে সমস্ত সত্যি কথা জানায় তার বাড়ির লোককে, যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করে চলেছে। এরপরই স্বপন মিশ্রের নামে থানায় অভিযোগ দায়ের করে মেয়েটি ও তার পরিবারের লোক। সেই অভিযোগের ভিত্তিতে স্বপন মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, জানিয়েছেন সহজাপুর জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













