মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওয়ার্কার্স পার্টির নেতাকে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলায় ওয়াকার্স পার্টির নেতা আবদুর রশিদকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাতে উপজেলার একদন্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুর রশিদের বাড়ি আটঘরিয়ার চাচকিয়া দিয়ারপাড়ায়। তিনি ওয়াকার্স পার্টির আটঘরিয়া শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য ও দলের গণসংগঠন জাতীয় কৃষক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার সহসভাপতি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন জানান, ওয়াকার্স পার্টির নেতা আবদুর রশিদ আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চাচকিয়া নামক স্থানে পৌঁছালে সাত-আটজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাতারি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পূর্ব শত্রুতার কারণে আবদুর রশিদ খুন হতে পারেন বলে জানিয়েছেন ওসি।

এদিকে পাবনা জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম ওয়াকার্স পার্টি নেতা ও কৃষক সমিতির নেতা আবদুর রশিদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
  • প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
  • সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
  • স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
  • বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন
  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে
  • বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
  • ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !