বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কালিয়াকৈরে লেগুনা খাদে পড়ে নিহত ১, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লেগুনা খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৩০) বছর।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬ টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে ২৫-৩০ জন শ্রমিক নিয়ে একটি লেগুনা কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়। লেগুনাটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর গোয়ালবাথান এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সয়ম কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। পরে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এক শ্রমিক নিহত হন। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। অতিরিক্ত যাত্রী নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি