কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহল পাড়ায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এসআই মো.হানিফ জানান, কুমিল্লাগামী একটি বাস লেগুনাকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। নিহতরা হলেন বাইসাইকেল আরোহী কুমিল্লার বুড়িচং উপজেলার গাবারচর গ্রামের শিরু মিয়ার ছেলে শাহ আলম (৪০) এবং লেগুনার যাত্রী কুমিল্লার দাউদকান্দি উপজেলার রামপুর গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













