মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার জন্মদিন পালন নিয়ে নালিশি মামলা!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা চেয়ে নালিশি মামলা হয়েছে বরিশালের আদালতে। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের অস্থায়ী কর্ম পরিষদের সহ-সভাপতি ছাত্রলীগ নেতা মঈন তুষার সোমবার বরিশালের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ মামলা করেন।

বিচারক এইচএম কবির হোসেন শুনানি শেষে বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছেন। খালেদা জিয়া ছাড়াও ছয়জনকে এ মামলায় বিবাদী করেছেন মামলার বাদী। রা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উত্তর জেলা বিএনপির সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি।

তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে বাদীর আইনজীবী আজাদ রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে ৫ সেপ্টেম্বর। আর তার পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৪৬ সালে ৫ আগস্ট।

“১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে তিনি ১৫ অগাস্ট জন্মদিন পালন করছেন। অথচ ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস। দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্যই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর দিনে মিথ্যা জন্মদিন পালন করেন বেগম খালেদা জিয়া।”

মামলায় বলা হয়, বাদী শোক দিবসে জন্মদিনের উৎসব না করতে বিবাদীদের একাধিকবার অনুরোধ করেন। সর্বশেষ গত ৫ অগাস্ট বিবাদীদের জন্মদিন পালন থেকে বিরত থাকতে অনুরোধ করা হলে বাদীকে হুমকি দেওয়া হয়। এ কারণেই মঈন তুষার ‘মিথ্যা জন্মদিনের উৎসব’ এর উপর ‘স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ’ চেয়ে আদালতে এসেছেন বলে তার আইনজীবী সাংবাদিকদের বলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী