শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহপরিচারিকাকে নির্যাতন, গৃহবধূ আটক

রাজশাহী : রাজশাহী মহানগরীতে ১১ বছর বয়সী এক গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে গৃহবধূকে আটক করেছে পুলিশ। তার নাম কাকন বেগম (৩০)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর মহল্লার বাসিন্দা। তার স্বামীর নাম মাসুম আলী।

নির্যাতনের শিকার ওই শিশুর নাম ববিতা খাতুন (১১)। ববিতা নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার ফকিম উদ্দীনের মেয়ে।

বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত চার মাস ধরে ববিতা বালিয়াপুকুর মহল্লায় মাসুম আলীর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে মাসুম আলীর স্ত্রী কাকন বেগম ওই শিশুটির ওপর নির্যাতন চালায়। এতে তার পায়ে কিছুটা জখম হয়। নির্যাতনের বিষয়টি জেনে কাকন বেগমের প্রতিবেশী পুলিশে খবর দেন। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ওই শিশুর অভিযোগে বাড়ির গৃহবধূ কাকন বেগমকে আটক করা হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আহত শিশুটিকে রাজশাহীর শাহ মখদুম ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
  • প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
  • সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
  • স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
  • বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন
  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে
  • বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
  • ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !