ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন


টঙ্গীতে রেলওয়ের পরিত্যক্ত একটি ভবনের ভেতর থেকে টঙ্গী থানা যুবলীগ নেতা কামাল হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে খুন করে।
নিহত কামাল রেলওয়ের সাবেক কর্মচারী মরহুম অলিউর রহমানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের টঙ্গী থানা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যার দিকে কে বা কারা রেলওয়ের পরিত্যক্ত ভবনের ভেতর কামাল হোসেনকে পেটের মাঝামাঝি স্থানে একটি ছোঁরা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ওই ভবনের ভেতরে কামাল হোসেন তার বন্ধুদের নিয়ে প্রায়ই আড্ডা দিতেন। দিনের বেশির ভাগ সময়ই তিনি ওই ভবনে অবস্থান করতেন।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, ‘এটি একটি নৃশংস খুনের ঘটনা। শিগগির এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













