বুধবার, জুলাই ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ২৭: ময়মনসিংহে

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে মানুষের চাপে বাড়ির প্রবেশ ফটক ভেঙে ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ শহরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সঞ্জীব কুমার চক্রবর্তী বলেন, সকালে এলাকার ব্যবসায়ী ও নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ ওই বাড়িতে জাকাতের কাপড় দেওয়ার কথা ছিল। এ কারণে সেহেরির পর থেকে সেখানে দুস্থ মানুষের ভিড় জমতে থাকে। অতিরিক্ত মানুষের চাপে একপর্যায়ে ওই বাড়ির প্রবেশ ফটক ভেঙে পড়ে। এ সময় হুড়োহুড়ি শুরু হয় ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

সঞ্জীব কুমার চক্রবর্তী বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা নির্ণয় করা যায়নি। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জনের লাশ রয়েছে। আহত আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর দাবি, এ ঘটনায় আরও অনেকে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। স্বজনেরা ঘটনাস্থল থেকে তাঁদের লাশ নিয়ে গেছেন। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় এসব লাশের ময়নাতদন্ত প্রয়োজন। এ জন্য পুলিশ লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি