জিন্স, টি-শার্ট পরায় স্ত্রীকে খুন করলেন স্বামী


জিন্স, টি-শার্ট পরেছিলেন স্ত্রী, শুধুমাত্র এই কারণেই স্ত্রীকে খুন করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের পুণের গুলটেকাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী তার ওপর স্বঘোষিত পোশাক বিধি বা ড্রেস কোড চাপিয়েছিলেন। তাতে জিন্স টি-শার্ট বারণ। কিন্তু আপত্তি সত্ত্বেও প্যান্ট-শার্ট পরা শুরু করেছিলেন বছর ২১-এর স্ত্রী। এই নিয়ে অশান্তি চলছিলই। বিবাদ একদিন চরমে ওঠে। এরপরই স্ত্রীকে আঘাত করে খুন করেন তার ২৪-এর বছরের স্বামী। ঘটনার পর থেকে পলাতক তিনি। প্রতিবেশীরা তালাবন্দি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুণে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













