জেলা জামায়াতের আমির আটক, বোমা-বিস্ফোরক জব্দ
ঝিনাইদহ : জেলা জামায়াতের নায়েবে আমির নূর মোহাম্মদকে (৪৫) সাতক্ষীরা থেকে আটক করা হয়েছে। এ সময় তাকে নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নূর মোহাম্মদ ঝিনাইদহ শহরের চাকলাপাড়া গ্রামের মৃত নিয়মত আলীর ছেলে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জামায়াতের নায়েবে আমির সাতক্ষীরাতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে রাতে সেখান থেকে তাকে আটক করা হয়। ভোর রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহ শহরের দিশারীপাড়া থেকে ১৫টি বোমা ও ৪৫ কেজি বিস্ফোরক জব্দ করা হয়। এছাড়া জিহাদি বইপত্রও জব্দ করা হয়। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













