মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব

ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়িতে মাটির নিচে বিস্ফোরকদ্রব্য পুঁতে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার সকালে বাড়ি দুটি ঘেরাওয়ের পর এ তথ্য জানিয়েছেন র‍্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ।

মেজর মনির জানান, নিহত জঙ্গি তুহিনের ভাই সেলিমের বাড়ি এবং তাঁর চাচাতো ভাই প্রান্তর বাড়ি ঘিরে রাখা হয়েছে।

র‍্যাব কমান্ডার আরো বলেছেন, কাঁচাপাকা বাড়ি দুটির মাটিতে পুঁতে রাখা বিস্ফোরকদ্রব্য উদ্ধারের জন্য র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল খুলনা থেকে রওনা হয়েছে। তারা আসার পর মূল অভিযান শুরু হবে। তবে বাড়ি দুটি জঙ্গি আছে কি না, সে বিষয়ে কিছু বলেননি মেজর মনির।

র‍্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল। ভোরে র‍্যাব নিশ্চিত হয়, বাড়ি দুটিতে বিস্ফোরকদ্রব্য রয়েছে। বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু