ঝিনাইদহে ঘুমান্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু


ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমান্ত অবস্থায় সায়েম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের পাতিবিলা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। সে মালেশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায় , বুধবার দিবাগত রাত ৩ টার দিকে শিশু সায়েম তার মায়ের সাথে রাতে ঘুমিয়ে ছিল। সে সময় ঘুমন্ত অবস্থায় একটি সাপ শিশুটিকে কামড় দিলে শিশুটি ছটফট করে। এরপর পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে মশাররি মধ্যে একটি সাপ দেখতে পেয়ে সাপটিকে পিটিয়ে মারে। এরপর কিছুক্ষণ পর শিশু সায়েমও মারা যায়। সায়েমের মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কালীগঞ্জ উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল শিশু সায়েমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই তাকে দংশন করা হয়। শিশুটির মৃত্যুর ব্যাপারে তিনি থানা পুলিশকে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













