রবিবার, জুন ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে ট্রাক খাদে পড়ে নিহত ৫

ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলায় কচুবোঝাই ট্রাকের চাকা ফেটে খাদে পড়ে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার কাঁটাখালির ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে রওনা দেয় পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাকে কচু বোঝাই করে ঢাকার দিকে আসছিল ট্রাকটি। এসময় ট্রাকে ব্যবসায়ী ও শ্রমিকরা ছিল। কাঁটাখালির ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রাকটির একটি চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ৫ জনের নিহতের খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা বাড়তেও পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু