ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৬


নাশকতার মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরো ৩২ জনকে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা।
সে সময় কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর, ফুলবাড়ী রেলগেট, ফাজিলপুর ও জালালপুর থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অন্যান্য উপজেলা থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় আরো ৩২ জনকে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













