ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জসিম উদ্দিন (২৬) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের নদিয়া জেলার হাসখালী থানার হাজরাখালী বিএসএফ ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন চুয়াডাঙ্গার শৈলবলদিয়া গ্রামের দাউদ মণ্ডলের ছেলে। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের প্রয়াত ইব্রাহীম মণ্ডলের জামাতা ।
ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তাজুল জানান, গতকাল দিবাগত রাতে জসিমসহ কয়েকজন ভারতের ভেতর ঢুকে গরু আনার চেষ্টা চালায়। ওই সময় বিএসএফ তাদের ধাওয়া করে। পরে গরু ব্যবসায়ীরা পাল্টা আক্রমণ করলে একপর্যায়ে ভারতের হাজরাখালী বিএসএফ ক্যাম্পের দুই সদস্য আহত হন। পরে বিএসএফ পাল্টা আক্রমণ ও গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জসিম উদ্দিন। তাঁর লাশ ভারতের হাসখালী থানায় রাখা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, জসিমের লাশ ফেরত চেয়ে বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিজিবি। আজ যেকোনো সময় এ বিষয়ে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন


তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন













