টানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু এঁকে গিনেস রেকর্ডে


একটানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু এঁকে গিনেস রেকর্ডে জায়গা করে নিয়েছেন ভারতীয় এক যুবক।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।
ইশান রানা নামে রেকর্ড করা ওই যুবক দেশটির গুজরাট রাজ্যের ভাদোদারার বাসিন্দা।
গত ৩ মার্চ ট্যাটু আঁকা শুরু করেন রানা। একটানা ৯১ ঘণ্টা আঁকার পর তিনি ক্ষান্ত দেন ৭ মার্চ।
এরমধ্যে তিনি ৬৪ জনের ৭৪টি ট্যাটু এঁকেছেন। আর এতে হয়ে গেছে বিশ্বরেকর্ড।
মূলত বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই টানা এতো কাজ করেছেন রানা।
২০২২ সালের আগস্টে ৬১ ঘণ্টা ৩৭ মিনিট ট্যাটু এঁকে ইতালির জিওভানি ভাসালো এই রেকর্ডে শীর্ষে ছিলেন। তবে রানার কাছে শ্রেষ্ঠত্ব হারালেন তিনি।
রানা জানান, কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত পরামর্শ করে কাজ করছিলেন তিনি। যেন সব নিয়ম ঠিকভাবে অনুসরণ করা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













