সাভারে গার্মেন্টস প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলা


নিজস্ব প্রতিবেদক: সাভারের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় গার্মেন্টস প্রকৌশলী কাজী মোঃ আল আমীন (৩০) মারাত্বকভাবে সন্ত্রাসী হামলার শিকার হন।
গত মার্চ ১০, ২০২৩ সকাল আনুমানিক ৯.০০ ঘটিকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার জামে মসজিদের উত্তর পাশে একদল সন্ত্রাসী প্রকৌশলী কাজী মোঃ আল আমীন এর উপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলায় কাজী মোঃ আল আমীন মারাত্বকভাবে আহত হন। হামলার এক পর্যায়ে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আহত কাজী আমীনকে তাৎক্ষনিকভাবে এলাকাবাসী হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে নিয়ে যান।
জানা যায়, কাজী মোঃ আল আমীন এল এস আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ একজন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। গত মার্চ ১০, ২০২৩ সকাল বেলায় মোদিখানা থেকে বাড়ী ফেরার সময় একদল সন্ত্রাসী লাঠি, হকি স্টিক নিয়ে তার উপর আক্রমন করেন। হকি স্টিকের আঘাতে কাজী আমীন শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হন।


জিজ্ঞাসাবাদে জানা যায়, এল এস আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ দায়িত্বরত ম্যানেজার ইসলাম তার উপর অন্যায়ভাবে ক্ষিপ্ত ছিলেন। ম্যানেজার ইসলাম এল এস আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর যাবতীয় মেশিনারীজ আইটেম ও কাচামাল ক্রয় বিক্রয়ের সুযোগ নিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করতেন। এই অবৈধ কর্যক্রমের সহযোগী হলেন এলাকার প্রভাবশালী ভেন্ডর শাহাদাত।
কাজী মোঃ আল আমীন জানান, ম্যানেজার ইসলাম ও ভেন্ডর শাহাদাত এর অপকর্মের বিষয়টি আমি এল এস আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উর্ধতনকে জানিয়ে দেই। যার রেশ ধরে ভেন্ডর শাহাদাত আমাকে অনেক বার মেরে ফেলার হুমকি দেয়। হামলার দিন ভেন্ডর শাহাদাত তার সন্ত্রাসী বাহিনীর সাথে উপস্থিত ছিলেন।
শাহরিয়ার সুলতান, রিপোর্টার, সাভার
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













