ডাকাত সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাত সন্দেহে আবারও মিলন (৩০) ও মুরাদ (২৮) নামে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার রাতে বোয়ালমারীর হাটখোলার চর এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ১০টার দিকে হাটখোলার চর এলাকায় ডাকাত সন্দেহে ওই দুই জনকে রামদাসহ আটক করে এলাকাবাসী। একপর্যায়ে পিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ জুন রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছিল গ্রামবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













