সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেছেন, “গত ৫ আগস্ট পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

উপকমিশনার সারোয়ার জাহান বলেন, “৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলোর কাজ চলছে। হত্যা মামলাগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।”

পুলিশ গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে জানিয়ে সারোয়ার জাহান বলেন, “আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এই তালিকায় যুবলীগ-আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন। এমনকি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাত্র জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে তারা আমাদের চোখেও অপরাধী।”

এছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধারের যে নিয়মিত অভিযান সেগুলো চলমান রয়েছে বলে জানান উপকমিশনার।

এই সংক্রান্ত আরো সংবাদ

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন

  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • খামারবাড়িতে শেষ হলো জাতীয় ফলমেলা ২০২৪